somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ বিরল ভালবাসা কি কেউ দেখেছে?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগের এ দৃশ্য দেখে আমার চোখের পানি আটকিয়ে রাখতে পারিনি। এ যেন '৭১ সালের পুনরাবৃত্তি ঘঠছে। এক ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে টাকা জমিয়ে চিরা আর গুড় কিনে শাহবাগে আন্দোলনকারীদের খেতে দিয়ে দিয়েছে!!! দেখ বীর বাঙ্গালী দেখ, এ দৃশ্য দেখলে তোমার চোখের পানিও আটকে রাখতে পারবে না। এভাবে এক বৃদ্ধলোক রাস্তা থেকে শুকনো খাবার কিনে এনেছে শাহবাগের এই আন্দোলন কারীদের জন্য। কেউবা বাড়ি থেকে নাস্তা তৈরি করে আনছে, কেউবা এক প্যাকেট বিস্কুট এক বোতল পানি নিয়ে আন্দোলন কারীদের মধ্যে ভাগ করে দিচ্ছে। কেউবা রাস্তায় বসে আন্দোলন কারীদের কেউ অসুস্থ হলে তাকে প্রাথমিক চিকিৎস্থা দিচ্ছে । এক কথায় এ যেন মুক্তিযুদ্ধের আরেক গল্প। ৭১ এর মুক্তিযুদ্ধ আমরা দেখিনি, কিন্তু নিজের চোখে দেখছি কিভাবে মানুষ একে অপরকে সাহায্য সহযোগিতা করেছে। কিভাবে ঐক্যবদ্ধ হয়ে এ দেশকে স্বাধীন করেছে। এখন আমার সামনে যেন '৭১ ভেসে উঠেছে । এ যেন মহান মিলন মেলায় পরিণত হয়েছে। অথচ আন্দোলনের আগেও হয়ত কেউ কাউকে চিনত না।

তাই এখন বলতে ইচ্ছে করছে, কে বলেছে আমি মুক্তিযুদ্ধ দেখিনি । দেখেছি যুদ্ধের ময়দানে কিভাবে একে অপরকে সাহায্য করতে পারে, কিভাবে ঐক্যবদ্ধ আন্দোলন করে দেশকে শত্রুমুক্ত করতে পারে, কিভাবে যুদ্ধের মাঠে সবার মনোবল চাঙ্গা রাখতে পারে,
অপদিকে,
কিভাবে রাজাকারেরা পাকিস্তানীদের গোলামী করতে পারে, কিভাবে নিজের দেশের বিরুদ্ধে অবস্থান নিতে পারে, কিভাবে ঐক্যবদ্ধ আন্দোলনকে নস্যাৎ করার ষড়যন্ত্র করতে পারে, কিভাবে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে অপপ্রচার চালাতে পারে?
এসব কিছু দেখার খুব ইচ্ছে ছিল। আজ আমার সব স্বপ্ন পূরণ হয়েছে।

'৭১ সালে ওরা আমাদের স্বাধীনতাকে যেমন গলাটিপে হত্যা করতে পারেনি, আজও পারবে না ইনশাআল্লাহ। আমরা জয়ী হবই।
জয় বাংলা, বাংলার জয়।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×