somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেরা পাঁচটি ফ্লপ ছবি : ২০১৩

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লস অ্যাঞ্জেলেস: হলিউডে বিশাল বাজেটের অনেকগুলো ছবি গত বছর মুক্তি পেয়েছে। তবে হতাশার ঘটনা হলো এর মধ্যে বেশির ভাগ ছবিই ফ্লপ করেছে। সেই হিসেবে ১০১৩ সালকে হলিউডের জন্য দুর্ভাগ্যই বলা চলে।
তাহলে চলুন হলিউডের কিছু ফ্লপ মুভির তালিকা দেখে আসি যেগুলো অপ্রত্যাশিত ভাবে ফ্লপ হওয়ায় এখনো খবরের শিরোনাম হচ্ছে।

রেস্ট ইন পিস ডিপার্টমেন্ট (R.I.P.।) IMDb Rating: 5.6


১৯ জুলাই মুক্তিপ্রাপ্ত এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রেয়ান রেনোল্ড। পিটার এন লেনকভ এর কমিক বই ‘রেস্ট ইন পিস ডিপার্টমেন্ট’ অবলম্বনে ছবিটি ‍মুক্তি পায়। চলচ্চিত্র বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন কমিক বই অবলম্বনে যেসব ছবি নির্মাণ করা হয় তাতে রেয়ানের অভিনয় করা উচিত হয়নি। কারণ এতে তিনি সাফল্য অর্জন করতে সক্ষম হননি। রেয়ান ছাড়াও এ ছবিতে অভিনয় করেন জেফ ব্রিজ, কেভিন বেকন, ম্যারি লুইস পার্কার।

হোয়াইট হাউস ডাউন (White House Down) IMDb Rating: 6.3


এই বছরের প্রথম দিকে (২০মার্চ) মুক্তি পায় জেরাড বাটলার অভিনীত ‘অলিম্পাস হ্যাজ ফলেন”। ‘হোয়াইট হাউস ডাউন’ ছবিটি মুক্তি পায় ২৬ জুন। অভিযোগ ওঠে ‘অলিম্পাস হ্যাজ ফলেন”কে নকল করে ‘হোয়াইট হাউস ডাউন’ ছবিটি নির্মাণ করা হয়েছে। ফলে ছবির ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ে।
আর আমার মতে এটা অলিম্পাস হ্যাজ ফলেন এর মতো হলেও এর কাহীনি একটু জটিল আর সবার অভিনয় ( Channing Tatum, Jamie Foxx, Joey King) অনেক সাবলীল ও প্রাঞ্জল হয়েছে।


জ্যাক দা জায়ান্ট স্লেইডার (Jack the Giant Slayer) IMDb Rating: 6.3


এই ছবিটি মুক্তি পায় ২৬ ফেব্রুয়ারি। মুক্তির প্রথম সপ্তাহে এর মোট আয় ছিল ৩০ থেকে ৩৫ মিলিয়নের মতো। এটা ছিল খুবই হতাশাজনক। ছবিটি নির্মাণ ব্যয় ছিল ১৮৫ মিলিয়নেরও বেশি। সমালোচকদের মতে, এর কাহিনীতে খুব বেশি চমক ছিল না। যারা এতে অভিনয় করেছেন তাদের অনভিজ্ঞতাও ছবির ব্যর্থ হওয়ার আরেকটি কারণ।


দ্য লন রেঞ্জার (The Lone Ranger) IMDb Rating: 6.6


জনি ডেপ ও আর্মি হ্যামার অভিনীত এই ছবিটি মুক্তি পায় ২২ জুন। জনি ডেপ ছবিটি নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলেন। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি ছবিটি। সমালোচকরা বলেন, ছবিতে জনি ও আর্মির জুটি ছিল অসাধারণ। তারা অনেক ভালো অভিনয় করেছেন। কিন্তু পুরো ছবিটিকে তুলে আনার ব্যাপারে শুধু তাদের অভিনয়ই যথেষ্ট ছিল না।


আফটার আর্থ (After Earth) IMDb Rating: 5.0


৩১মে মুক্তি প্রাপ্ত ছবিটিতে নভোচারী উইল স্মিথ তার ছেলে জ্যাডেনকে নিয়ে মহাকাশে এক্সপ্লোর করতে এসে দুর্ঘটনায় পড়ে। ফলে তাদের স্পেসশিপ ক্রাশ ল্যান্ডিংয়ে বাধ্য হয় পৃথিবীতে। তবে সেই পৃথিবীতে কোনো মানুষ ছিল না। মানুষ এই বসবাসের অযোগ্য দুনিয়া ছেড়ে চলে গেছে ১০০০ বছর আগেই! তারা স্পেসশিপ থেকে পৃথিবীকে খুঁজে পায়। পৃথিবীর খুব কাছে এসে তাদের স্পেস শিপটিও ধ্বংস হয়ে যায়। পিতা-পুত্র আশ্রয় নেয় এক হাজার বছর আগে ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে। এমন একটি কাহিনী নিয়েও ভালো করতে পারেনি ‘আফটার আর্থ।’

২০১৩ সালে বক্স অফিসের হিসাব মতে মাত্র ছয়টি ছবিই ৩০০ মিলিয়নের বেশি মুনাফা করেছে। এগুলো হলো ‘মনস্টার ইউনিভার্সিটি’, ‘দ্য ক্রুডস’, ‘ডেসপিকেবল মি টু’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স’, ‘ম্যান অব স্টিল’, ‘আইরন ম্যান থ্রি’।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×