somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

বিনয় মজুমদার

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পশ্চিমবঙ্গের কোন একটি পত্রিকায় বিনয় মজুমদার সম্পর্কে একটি ফিচার পড়েই তার কাব্যগ্রন্থ কিনতে বাংলাবাজার হয়ে যাই আজিজ সুপার মার্কেটে। পেয়ে যাই পশ্চিমবঙ্গ হতে প্রকাশিত বিনয় মজুমদারের শ্রেষ্ঠ কবিতার বই। আমার মনে হয়েছিল শব্দের জাদুকর। এক ভিন্ন কবিতার স্বাদ যা কখনো মিলিয়ে যায় না। মনে হয়েছিল ওনি কাগজের উপর কলম ধরলেই তৈরি হতো বিশুদ্ধ কবিতা। ‘ফিরে এসো, চাকা’-ই অসাধারণ। অঘ্রাণের অনুভূতিমালা’র স্বাদ আবার ভিন্ন, একটা ভিন্ন জগৎ। তার প্রত্যেকটি কবিতাই একএকটা সংগীত, একেকটা শিল্পকর্ম। তবে যখন যেনেছিলাম, গায়ত্রী চক্রবর্তী মানে চক্র থেকে যে চাকা, যাকে ফিরে আসার আহ্বান- সেই প্রেসিডেন্সি কলেজের নামকরা সুন্দরীর তিনি ব্যর্থ প্রেমিক নন, তখন কিছুটা হতাশ হয়েছিলাম। আমি নির্দিধায় বলবো, ষাটের দশকে লেখা শ্রেষ্ঠ কাব্যগ্রন' হল, ‘ফিরে এসো, চাকা’। প্রথম কবিতার প্রথম চারটি লাইন-
একটি উজ্জ্বল মাছ একবার উড়ে
দৃশ্যত সুনীল কিন' প্রকৃত প্রস্তাবে স্বচ্ছ জলে
পুনরায় ডুবে গেলো- এই স্মিত দৃশ্য দেখে নিয়ে
বেদনার গাঢ় রসে আপক্ব রক্তিম হ‘লো ফল।
এ সময়ের বহু কবিকেই দেখেছি বিনয় মজুমদারের নিজস্ব কিছু শব্দ ধার নিতে। যেমন- আপক্ব, প্রকৃতপ্রস্তাবে, স্মিত দৃশ্য ইত্যাদি। এমনকি তার কবিতার লাইন বা শব্দ থেকে অনেক কবি তাদের কাব্যগ্রনে'র নামও দিয়েছেন। বিনয়কে নিয়ে একটি ভাল কাজ করেছিলেন অরবিন্দ চক্রবর্তী: মাদুলির বিনয় সংখ্যা।
‘ফিরে এসো, চাকা’ কাব্যগ্রনে'র সাথে তুলনীয় কাব্যগ্রন' আল মাহমুদের ‘সোনালী কাবিন’; তথা সোনালী কাবিনের সনেটগুলোই।
ফিরে এসো, চাকা কাব্যগ্রনে'র দ্বিতীয় কবিতার শেষ দুটো লাইন-
তবুও কেন যে আজো, হায় হাসি, হায় দেবদারু।
মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়!
চতুর্থ কবিতার দুটো লাইন-
ঈপ্সিত গৃহের দ্বারে পৌঁছানোর আগেই যে ডিম ভেঙ্গে যায়-
এই সিক্ত বেদনায় দূরে চ‘লে গেলে তুমি, পলাতকা হাত,
প্রত্যেকটি কবিতায় পাওয়া যায় এরকম পরিতৃপ্ত কবিতার স্বাদ। কবিতাগুলো ১০ থেকে ২০ লাইনের বেশি নয় কোনটিই। গত দু‘দিন আবারো পড়লাম ‘ফিরে এসো, চাকা’ কাব্যগ্রন'টি। এই ভাললাগা, এই প্রেম অম্লান থাকবে বলেই বোধ করি।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাঞ্জাবিস্তান

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪০

পাকিস্তা/নের পাঞ্জাবিরা হলো পাকি/স্তানের বাকি সব জাতিসত্তার মানুষদের জন্য অভিশাপ। এদের জাত্যভিমানের কারনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগন স্বাধীনতার ডাক দিতে বাধ্য হয়।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রদেশগুলো যেরকম অগ্নিগর্ভ হয়ে উঠেছে,... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×