বিষয়: "ক্যামেরার সামনে সেই মেয়েটি"
উত্স: হাসনাত আব্দুল হাইয়ের লেখা "ক্যামেরার সামনে সেই মেয়েটি" গল্পটি কুখ্যাত শাহবাগ আন্দোলনের পটভূমিতে রচিত । উল্লেখিত গল্পটি নাস্তিকবাদীদের মুখপত্র দৈনিক প্রথম আলোর বিশেষ ক্রোড়পত্র "নববর্ষ সংখ্যা" থেকে চয়ন করা হয়েছে।
বিষয়বস্তু: আলোচ্য গল্পটিতে লেখক অত্যন্ত সুন্দর ও স্বার্থকভাবে উপযুক্ত উপমার সাহায্যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দেশের ইতিহাসের কলঙ্কিত অধ্যায় কুখ্যাত শাহবাগ আন্দোলনের পর্দার আড়ালের বাস্তব প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন ।
ব্যাখ্যা: আলোচ্য গল্পে সীমা ছদ্মনামে স্লোগান কন্যা খ্যাত একটি মেয়ে পরিস্থিতির সর্বশেষ বাস্তবতাকে মেনে নিয়ে একজন সেলিব্রিটির কাছে নিজের জীবনের সকল গোপন বিষয় অকপটে প্রকাশ করে দিয়ে নিজের অসহায়ত্ব তুলে ধরে আশ্রয় চেয়েছে । গল্পটিতে সংলাপের বিভিন্ন অংশের ধারাবাহিকতায় আমরা জানতে পেরেছি যে জমির চাচা নামে ক্ষমতাসীন দলের একজন রাজনীতিবিদ গ্রাম থেকে সীমা ছদ্মনামের মেয়েটিকে কলেজে ভর্তি, হোস্টেলে সিট প্রদান ইত্যাদির লোভ দেখিয়ে শহরে নিয়ে আসে।
শহরে এনে মেয়েটিকে রাজনৈতিক কাজের পাশাপাশি নিজের মণোরঞ্জন এমনকি দৈহিক প্রয়োজন পূরণেও শয্যাসঙ্গিনী হিসাবে ব্যবহার করতে থাকে জমির চাচা। এতেও মেয়েটির খুব একটা আপত্তি ছিলনা, কারণ রাজার শয্যাসঙ্গিনী হিসাবে ব্যবহৃত হলেও রাণী হিসাবে প্রাপ্তিও কিন্তু কম ছিল না ।
বিলাসবহুল হোটেলে থাকা, বিলাসবহুল রেস্টুরেন্টে খাওয়াসহ রাজকীয় সব সুযোগসুবিধার বিনিময়ে কেবলমাত্র নিজের দেহটা দান করতে মেয়েটার আপত্তি থাকার কথাও নয় ।
সর্বশেষ প্রাপ্তি হিসাবে দেশব্যাপী স্লোগানকন্যা হিসাবে পরিচিতি পাওয়া এবং টিভি ক্যামেরার সামনে নিজেকে প্রদর্শন করার সুযোগটাও কিন্তু চাট্টিখানি কথা নয়, দেহ বিনিময় করাটাতো সে তুলনায় নিতান্তই নগন্য ব্যাপার, এ আর এমন কি, রক্তমাংসে গড়া দেহইতো, টাকাপয়সা সোনাকড়িতো নয় ।
যাইহোক, শাহবাগ মঞ্চে মঞ্চস্থ হচ্ছিল রাজনৈতিক নাটক, নাটক দেখার জন্য শাহবাগ মোড়ে দর্শনার্থীদের ভিড়ও জমেছিল বেশ, এর মধ্যে তুখোড় স্লোগান দিয়ে নাটকের মঞ্চটি বেশ মাতিয়ে রেখেছিল সীমা নামের সেই মেয়েটা ।
সবকিছু চলছিল ঠিকঠাকমতো, এর মধ্যে ঝামেলা বাঁধালো মঞ্চের আশপাশের ছেলেগুলো, জমির চাচার সাথে মেয়েটির ভাগ চাইল তারাও, জমির চাচার সাথে এতদিন আপত্তি না থাকলেও এতগুলো ছেলের আবদারে এবার আঁতকে উঠলো মেয়েটা, একটা দেহ কয়জনকে দেওয়া যায়, শত হলেও রক্তমাংসের দেহতো, লোহার তো নয় । কিন্তু নিরুপায় মেয়েটি, পরিশেষে সবকিছু হারিয়ে সেলিব্রেটির কাছে করুণ কন্ঠে আকুতি, আপনাকে দেওয়ার মত আমার আর কিছুই নেই । তাই শেষ আশ্রয়ের জন্য এসেছে সেলিব্রেটির কাছে ।
মন্তব্য: শাহবাগ আন্দোলনের পটভূমিতে রচিত হাসনাত আব্দুল হাইয়ের আলোচ্য গল্পটিতে শাহবাগ আন্দোলনের পর্দার আড়ালের যে বস্তব প্রতিচ্ছবি ফুটে উঠেছে তার পরিপ্রেক্ষিতে বলা যায় এতদিন ধরে হুজুর মোল্লাদের পক্ষ থেকে শাহবাগ আন্দোলনের বিরুদ্ধে বেহায়নাপনা ও অশ্লীলতার যে অভিযোগ আনা হয়েছে এবং সরকার বিরোধীরা যে এটাকে সরকারের একটি সাজানো নাটক বলে অভিহিত করেছে তা নিতান্ত অমূলক নয় । অতএব সচেতন দেশবাসীকে সরকার পরিচালিত এ নাটক এবং নাটকের বিভিন্ন দৃশ্যে নির্লজ্জ বেহায়াপনা ও অশ্লীলতার যে চিত্র ফুটে উঠেছে তার বিরুদ্ধে হেফাজতে ইসলামের ব্যানারে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো সময়ের দাবি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


