somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বর্গটাকে জয় করিল অত্যাচারি শক্তি চাড়াল

০৮ ই মে, ২০১৩ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মক্কার মুশরিকরা আল্লাহর নবীর স. সাহাবী খুবাইব ইবন আদী রা. কে মক্কার তানয়ীমে শুলে চড়ায়। তাঁকে শহীদ করার পূর্বমুহূর্তে কুরাইশরা তাঁকে বলল: তোমার স্হলে যদি মুহাম্মদ-কে (স.) আনা হয় আর তুমি মুক্ত হয়ে যাও তা হলে কেমন হয়?

আল্লাহর নবীর সাথী বললেন : আমার স্থলে আসাতো দূরের কথা, আল্লাহর নবীর গায়ে একটা কাঁটা ফুটুক আর আমি নিরাপদে আমার পরিবারের মধ্যে ফিরে যাই তাও আমি পছন্দ করি না।

কুরাইশরা এই উত্তর শোনার পর সমস্বরে চিল্লায়ে উঠল: তাকে হত্যা কর। তাকে হত্যা কর।

এরপর আল্লাহর রাসূলের এই সাথীকে তীর মারতে মারতে শহীদ করা হয়।

এই হলো নবীর প্রেমের নজরানা।

আমাদের দেশের তথাকথিত আশেকে রাসূলদের খবর কি? আল্লাহ ও তাঁর নবীর নামে, ইসলামের বিভিন্ন বিধানের ব্যাপারে ফিরআওনী ও মুশরিকী শক্তি যে জঘন্য ও বিকৃত প্রচারণা চালায় তাদের ব্যাপারে সেই দেওয়ানবাগীরা কি করেছে? নাকি দেওয়ানবাগী ও শাহবাগীরা একই পণ্যের ভিন্ন নাম?

কিন্তু আমরা আবারও খুবাইবের সেই উত্তরসূরীদের দেখলাম শাপলা চত্তরের বধ্যভূমি কিংবা শাপলা চত্তরের শহীদীগাহে। যাদেরকে ওহাবী বলে প্রচারণা চালিয়ে ব্রিটিশরা ও তাদের মানস সন্তানেরা সাধারণ মুসলিম জনতাকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালায় তারাই আবার রাসূলের প্রেমে শাহাদাতের নজরানা পেশ করল। আমরা যারা নিজেদেরকে রাসূলের শাফায়াতের হকদার মনে করি তারা কি করলাম?

যাই হোক, যে কথা দিয়ে শেষ করতে চাই তা হল: হযরত খুবাইব রা. শাহাদাতের সময় যে দোয়া করেছিলেন তা হল: "আল্লাহুম্মা আহছিহিম আদাদা ওয়াক্বতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। "

আমরা জানিনা যে খুবাইবের কোন ভাই এই দোয়া করেছেন কি-না?

তবে আমরা যারা সুবিধাবাদী মুসলিম আমরা অন্তত এই দোয়াটি করে দুফোটা অশ্রুজল মহান রবের দরবারে পেশ করতে পারি আর পারি নিজের সামর্থ্যকে আল্লাহর পথে মানবতার কল্লানে কাজে লাগাতে। নিজেকে ভয়বহ জাহান্নাম থেকে মুক্ত করতে ও অপরকে মুক্ত হতে সাহায্য করতে আর এজমিনকে মানব জাতির জন্য নিরাপদ আবাস হিসাবে গড়ার সংগ্রামে জড়িত হতে।

শেষ করতে চাই আমাদের জাতীয় কবির কথা দিয়ে:

"আর কতকাল থাকবি বেটি

মাটির ঢেলা মূর্তি আড়াল,

স্বর্গটাকে জয় করিল

অত্যাচারি শক্তি চাড়াল।"
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×