somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রমজানের সিয়াম সাধনা ও একটি আত্মপর্যালোচনা

১৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোজার উদ্দেশ্য:
তোমাদের উপর রোজা সিয়াম সাধনা আবশ্যক করা হয়েছে যেমন আবশ্যক করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাক্বওয়া পরহেযগারী অর্জন করতে পার। (আল-কুরআন।)
তাক্বওয়া কি:
আাব্দুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন: তাক্বওয়ার অর্থ হচ্ছে আল্লাহর আদেশের আনুগত্য করা, তাঁর নাফরমানী না করা। আল্লাহকে স্মরণ করা, তাঁকে ভুলে না যাওয়া এবং তাঁর শুকরিয়া করা কুফরী না করা।
ওমর বিন আব্দুল আযীয রা. বলেন: তাক্বওয়া হচ্ছে আল্লাহ যা ফরয করেছেন তা পালন করা এবং তিনি যা হারাম করেছেন তা থেকে দূরে থাকা।
তাক্বওয়ার নীতি অবলম্বনকারীদের পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন:
১. এসব লোক তারাই যারা বলে, হে খোদা! আমরা বিশ্বাস স্থাপন করেছি, আমাদের অপরাধ মার্জনা কর, এবং আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরা ধৈর্যশীল, সত্যপরায়ন, বিনীত-অনুগত, আল্লাহর পথে ব্যয়কারী এবং রাতের শেষভাগে ক্ষমাপ্রার্থনাকারী। (আলেইমরান:১৬-১৭)
২. এসব লোক তারাই যারা সবসময়ই নিজেদের ধন-মাল খরচ করে, অভাবের অবস্থায়ই হোক কিংবা সচ্ছল অবস্থায়ই হোক; যারা ক্রোধকে হজম করে, অন্যান্য লোকদের অপরাধ ক্ষমা করে দেয়; এসব পুণ্যবানদের আল্লাহ ভালবাসেন।
আর যারা কখনো কোন অশ্লীল কাজ করে বসে কিংবা নিজেদের উপর জুলুম করে বসে আর আল্লাহর কথা স্মরণ হতেই তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করে; আর আল্লাহ ছাড়া আর কে পাপ মার্জনা করেন! আর যারা জেনেশুনে নিজের অন্যায় কর্মের ওপর আঁকড়ে ধরে থাকে না।(আলেইমরান:১৩৪-১৩৫)

ব্যর্থ রোজার পরিচয়:
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: কতক সওমপালনকারী আছেন যার সিয়াম উপবাস থাকা ব্যতীত আর কিছুই হয় না। আর কতক ক্বায়িম তথা রাত্রিজাগরণকারী আছেন যার ক্বিয়মুল লাইল শ্রেফ জেগে থাকা ব্যতীত আর কিছুই হয় না।
প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন: যে মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করল না তার খাদ্য-পানীয় পরিহারে আল্লাহর কোন প্রয়োজন নেই।(বুখারী ও মুসলিম)
আত্মসমালোচনার শিক্ষা:
রাসূল সা. বলেছেন: যে রমজান মাসে ঈমান(বিশ্বাস) ও ইহতিসাব(আত্মসমালোচনা) সহকারে তার পূর্ববর্তী সব অপরাধ ক্ষমা করে দেয়া হবে।
বন্ধুগণ! আমরা সারা জীবন সিয়াম পালন করে যাচ্ছি আর যাচিছ কিন্তু পর্যালোচনা করে দেখেছি কি যে আল্লাহ ও তাঁর রাসূল যে সব বিষয় পরিহার করতে বলেছেন সেসব বিষয় আমরা কতটুকু পরিহার করতে পারলাম আর যেসব গুণাবলীর কথা বলেছেন তার কতটুকু অর্জন করতে পারলাম? আর আমরা কি আল্লাহর প্রতি গভীর আস্থা ও বিশ্বাস থেকে রোজা পালন করছি নাকি সামাজিক রোজা পালন করছি? এসব মাপকাঠি দিয়ে আমি নিজকে যাচাই করে দেখতে পারি যে এই সিয়াম কি শ্রেফ উপবাস ও নিছক না ঘুমানো ; নাকি প্রকৃতই তাক্বওয়ার গুণ অর্জনে আমাকে সহায়তা করছে!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×