somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গুরুর শিষ্য
আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। nnসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

বাংলা সিনেমার দর্শক বলছি...

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা এখন অনেকেই বাংলা সিনেমার হালচাল নিয়ে কথা বলি...এটা অযৌক্তিক নয় যৌক্তিক...সাহিত্য সমালোচক বলে যেমন একটা কথা ছিলো ঠিক তেমনি সিনেমা সমালোচকও তৈরি হচ্ছে দেশে। এটা ইতিবাচক এবং খুবই দরকারি। তবে যেহেতু সিনেমার দর্শক তাই আমারও কিছু কথা আছে।

শুরুর দিকের সিনেমাগুলোকে দর্শক হৃদয়ে আলোড়ন তৈরি করেছিল। রাজ রাজ্জাকের যুগের সিনেমাগুলোই তার প্রমাণ। এরপর ধীরে ধীরে ক্রমবিবর্তন...শালমান শাহ এরপরে মান্না, রিয়াজ ও শাকিবরা। বাংলা সিনেমার শিল্পী ও কলাকুশলীর কোনো অভাব নেই। পরিচালক আর ভালো স্ক্রিপ্ট এর অভাব; নকল ছবিগুলোও বাংলাদেশের অভিনয় শিল্পীরা অনেক ভালোই করেন।

দর্শক একসময় হলমুখি ছিলো- আমরাও ছোটবেলায় হলে যেতাম সপরিবারে। এরপর যখন পরিবেশ হারালো তখনও হলে গিয়েছি- ‘তবে সেটা ছিল ওই খারপটারই জন্য’...অখাদ্য খাওয়াতে চাইলে রুচিহীন মানুষই মিলবে...মিলেছেও কাটপিসের যুগে রিকশাচালকরাই সিনেমার দর্শক ছিল...মধ্যবিত্ত শ্রেণি এমনকি সচেতন ছাত্ররা একেবারে হল ছেড়েছিল। তারা যা চায় তা টালিগঞ্জ আর বলিউড দেয়...এই তালিকাভুক্ত দর্শক আমিও...

ওই কাটপিসের যুগেও হলে গিয়ে রিয়াজের ‘মেঘের কোলে রোদ’ দেখেছিলাম...শাকিবের যতই সমালোচনা করি না কে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে ‘সুভা’ ছবিতে তাকে বেশ ভালই মানিয়েছিল...

আমাদের একটা যশ চোপড়া, করণ যহুর তৈরি হয়নি স্ক্রিপ্ট রাইটারও নেই...নিত্য নতুন শিল্পী উঠছে ঠিকই তবে তাদের জন্য পরিবেশ কোথায়...

যখন আনিসুল হক স্ক্রিপ্ট লেখেন আর মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালনা করেন তাতে দক্ষ মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীরা অভিনয় করেন তখন সবমিয়ে ‘টেলিভিশন’ টা দেখার মতই হয়...

ভালো স্ক্রিপ্ট আর পরিচালকে অনন্ত-বর্ষা যদি নিজের ছবিগুলো প্রযোজনা করে অন্য কাউকে দিয়ে করাতেন ছবিগুলো কি আন্তর্জাতিক মানের হত না?

আর আমাদের একটা বাতিকগ্রস্ততা আছে যে, আমরা নায়ক-নায়িকাদের আচরণ নিয়ে অনেক বেশি সমালোচনা করি। বাস্তবে ওটাই হল তাদের নায়ক-নায়িকাসুলভ আচরণ...শাহরুখ খান বাংলাদেশে এসে কেমন তুই তুকারি করে গেছেন মনে নেই---তার চেয়ে আমাদের নায়ক-নায়িকারা অনেক ভালো...

বাংলা সিনেমাকে বাংলা নাটকের মতই সৃষ্টিশীল ভঙ্গিতে এগিয়ে যেতে হবে...এ জাতি অন্য জাতির নগ্নতায় মুগ্ধ হবে নিজেরটা হলে নাক সিটকাবে...তাই নগ্নতা যদি উপস্থাপন করতেই হয় শৈল্পিকভাবে করুন দেখুননা বলিউডে কারিনারা দাঁড়িয়ে গেলে আর বাংলাদেশে ময়ুরীরা হারিয়ে গেছে...

পুনশ্চঃ নায়িকাদের নিয়ে আরেকদিন বলবো।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×