
একবার আমার এক কাছের লোক আমার ছোট-খাট লেখালেখি দেখে বলেছিল...আপনার দ্বারা জীবনও প্রেমঘটিত কিছু লেখা সম্ভব না...তার কথা হল মাঠে-ঘাটে প্রেমের বাস্তব অভিজ্ঞতা ছাড়া প্রেম সংক্রান্ত কিছু লেখা যায় না...আর আমার যেহেতু ভালবাসাটুকু আবেগ আর চাওয়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল- তাই ওদিকে যাওয়া আমার পক্ষে সম্ভব না...সেবার একটা প্রেমের উপন্যাস লিখেছিলাম (যা এখনও শেষ করা হয়নি, লেখা চলছে)...এরপর দু’একটা গল্পও লিখেছিলাম...
আর এখনও লিখি তবে মনের আনন্দে...কাজের অবসরে এইতো আমার কাজ...ভালোলাগা ভালোবাসার বিষয়...এইটুকু করি নিজের জন্য...মানুষের কাছ থেকে সব কেড়ে নেয়া যায়...তার নিজের জগৎটুকু ছাড়া...ওটা নিতান্তই নিজের যাতে কারো কোনো অধিকার নেই...
বন্ধুটাকে এখনো বলি- সে আমায় ভালোবাসেনি এটা সত্য সে আমার জীবনে আসেনি এটাও সত্য আমি থমকে গিয়েছিলাম থেমে যাইনি...থামবো কেন? আমি আমার জীবনের উদ্দেশ্য জানি...
সংক্ষেপে যা হলো- একদিন চলে যাবো এইতো আমার নিয়তি এর জন্য কোনো ভবিষ্যত বক্তার বণী দরকার আছে কি...জীবনটা এভাবেই কেটে যাবে...নীরবেই চলে যাবে সবাই...
যেখানে বসে আছি একদিন এখানে পাহাড় ছিলো এ আমি বলে দিলাম...সেই একদিনটা হাজার বছর আগে হতে পারে অতীত বাণীটা মিথ্যা প্রমাণ কর দেখি...
তাই জীবনের চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করে ধীরে ধীরে গন্তব্যের পথে এগিয়ে যাই...যে পর্যন্ত যেতে পারবো গন্তব্য সে পর্যন্তই...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


