
মা সাধারণত বেশি রাতে ফোন দেয় না...কাল যখন দিলেন তখন বুঝলাম কোনো সমস্যার কারণে ফোন দিয়েছে...কারণ জিজ্ঞেস করায় বললো- তোকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছি- তুই বিপদে পড়েছিস...কথা বলতেও অনেকটা হাঁপাচ্ছিলো...বিষয়টা শুনে আমি হাসলাম...
হেসে বললাম, সকালের ঘুমে আমিও একটা দুঃস্বপ্ন দেখেছি- সেখানে দেখলাম তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ (যা সত্যই)...এর চেয়ে বড় আর যেকোনো বিপদ মোকাবেলা বা ফেস করার সামর্থ আমার আছে...আর আমার সাহস সম্পর্কে তোমার ধারণাওতো কম নাই- শুধু ওই বিপদটা...মা মনে হয় দুঃস্বপ্নের দুর্ভাবনা থেকে কিছুটা বের হল...
বাস্তবে নিম্নবিত্তের জীবন, একটা সম্পর্কে জড়াতে কেবল জৈবিক তাড়নাই যথেষ্ট নয়...জীবনে চাকচিক্য থাকতে হয়...পকেটেরও পুরত্ব থাকতে হয়...
বিয়ের পরে মানুষ খোঁজার চেষ্টা করে ছেলেটা ভাল কি মন্দ বিয়ের আগে ওসব চাকচিক্য আর পকেটের পুরুত্বই সব...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


