আশা করছি মহান আল্লাহুর রহমতে সকল সহ ব্লগার ভাই বোনেরা ভালোই আছেন । আমিও আপনাদের দুআই ভালো ছিলাম তবে আজ 'ক'দিন ধরে আমাদের সকলের অন্তরে বাসা বেঁধে থাকা এই সামুর ব্লগে একেক সহ ব্লগার ভাইদের কৃতকর্ম বা সোনার হরফের ভাষা বঞ্চনীয় বা তাদের নানান ডির্জাইনের ছবি দিয়ে ব্লগ পোস্ট বা লেখাগুলো দেখে ও পড়ে আমার মন কি যে বলছে তা কি ভাবে প্রকাশ করবো সে জ্ঞানটুকও হারিয়ে ফেলেছি ।
যাই হোক মূল কথায় চলে আসি শুনেন সহ ব্লগ ভাইয়েরা আপনাদের একেক জনের কিছু ধর্ম বিরোধী লেখা দেখে এবং সে সব পোস্টে আপনাদের দেওয়া ছবিগুলো দেখে আমার মনে হয় আমার মত কারই বুঝতে বাকী নেই যে আপনেরা পর্যাপ্ত অসুস্থ হয়ে পরেছেন । তাই দয়া করে কয়েক দিন ব্লগে লেখা বাদ দিয়ে কোন হাসপাতালে যেয়ে ভর্তি হন তার পর না হয় আবার ব্লগ লেখবেন । আর যদি তাও না পারেন দয়া করে ব্লগে পোস্ট এবং সে পোস্টে কোন ছবি সংযোগ করার আগে একবার ভেবে নিবেন বা ভেবে দেখার অনুরোধ থাকলো আপনার পোস্ট করা ব্লগটি এবং তাতে সংযোগ করা ছবিটি আপনার বোন বা আপনার মায়ের চোখের সামনে পড়তে পারে । এবং আপনার মা বা বোন আপনার দেওয়া বা লেখা ব্লগটি এবং তার ভিতরে সংযোগ করা ছবিটি পড়তে পারেন এবং দেখতে পারেন ।
ভাই আমি কোন ধর্ম নিয়ে লড়াইকে সাপট করি না । তাই বলেতো আর কাউকে ধর্ম নিয়ে লড়াই থেকে বিরত রাখতে পারবো না । আপনেরা ধর্ম নিয়ে পোস্ট দিবেন বা লড়াই করবেন ভালো কথা করুন । তবে দয়া করে তা উভয় পক্ষে যুক্তি সঙ্গত ভাবে করুন । আর আপনাদের ধর্ম নিয়ে লড়াইকিত ব্লগগুলোতে খারাপ ভাষা এবং যে কোন প্রকার অশ্লীন ছবি দেওয়া থেকে দয়া করে বিরত থাকুন সকলের কাছে এই অনুরোধটুক থাকলো । আশা করি সহ ব্লগার হিসেবে এই অনুরোধটুক সকল ব্লগার ভাই রাখবেন ।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



