জন্মেছিলাম দামী ফুল হয়ে
ভাগ্য দোষে ঝরে পড়েছি অবেলায়
ফুলদানিতে আমার ঠাঁই হয় নি,
সকাল-বিকাল উপহাসের হাসি হেসে
আমাকে রক্তাক্ত করছ,
নিজেকে জয়ী মনে করে আত্মতৃপ্তির ঢেকুর তুলছ
একবার ভাবো এখানে জয়-পরাজয়ের কি ছিল?
আমি তোমার কে ছিলাম?
কি ছিলাম?
অদৌ কি ছিলাম কখনো কেউ?
আমি পরাজিত জন্ম থেকেই,
প্রতিটা পরাজয় আমি নিজ থেকেই মেনে নিয়েছি
কেন নিয়েছি কাউকে বলি নি
আজও নিলাম,কেন নিলাম তুমি জানবে না
যেদিন জানবে সেদিন দূরত্ব হবে অসীম
সে দূরত্ব অতিক্রম করে তুমি কখনো
আমায় বলতে পারবে না
I miss you
কেউ পারে নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


