somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু ভাবা উচিৎ...... !!!

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফেসবুক ওয়াল ভরে গেছে আল্লামা আর
বুজুর্গব্যক্তিবর্গ দিয়ে। তারা এতোটাই
ধার্মিক, ধর্মের সামান্য 'এহানত'
তারা বরদাশত করতে পারে না। ইসলাম
ধর্মকে এরা একটা পৈতৃক সম্পত্তি
বানিয়ে নিয়েছে। তারা ছাড়া
কেউ ইসলাম নিয়ে কথা বলতে পারবে
না! তারা যেখানে খুশি যেভাবে
ইচ্ছা ইসলামকে ব্যবহার করবে।

এতে ইসলাম ও মুসলমানদের ক্ষতি হচ্ছে নাকি
লাভ হচ্ছে— এই বোধও তাদের নেই।
দূর্গাপূজার প্রতিমা বিসর্জন গেলো
দুদিন আগে। দশমীর আগে ও পরে এই
বুজুর্গদল বেশ সরব হয়ে উঠলো। তারা
বিভিন্ন হিন্দু প্রতিমার আপকামিং
ছবি পোস্ট করে অত্যন্ত আফসোসের
সঙ্গে বলতে লাগলো, নিজেদের
খোদার পাছায় বাঁশ দিয়ে হিন্দুরা
আবার সেগুলোর পূজা করে!
নদীতে প্রতিমা বিসর্জনের ছবি পোস্ট
করে খ্যাঁকখ্যাঁক করে হেসে বলতে
লাগলো, ঈশ্বর থাকেন সপ্তাকাশের
উপরে আর তাদের ভগবান থাকে
বুড়িগঙ্গার তলায়!

তো মিস্টার বুজুর্গ! এই যে আপনি অন্য
ধর্মের উপাস্যদের নিয়ে এমন বাজে
মন্তব্য করতেছেন, আপনি কি
মাঝেমাঝে কুরআন শরিফ অধ্যয়ন করেন?
দেখেন তো এই আয়াতাংশটা কখনো
পড়েছেন কি না—

ﻭَﻻَ ﺗَﺴُﺒُّﻮﺍْ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻳَﺪْﻋُﻮﻥَ ﻣِﻦ ﺩُﻭﻥِ ﺍﻟﻠّﻪِ ﻓَﻴَﺴُﺒُّﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﻋَﺪْﻭًﺍ
ﺑِﻐَﻴْﺮِ ﻋِﻠْﻢٍ

'অন্য ধর্মাবলম্বীরা আল্লাহ ছাড়া
যাদের উপাসনা করে সেসব দেব-
দেবীকে তোমরা গালি দিও না।
তাহলে তারা সীমালংঘন করে
অজ্ঞতাবশত আল্লাহকে গালি দেবে।’
-সূরা আনআম : ১০৮

সো, আপনে আসলে ধর্ম প্রচারের
এজেন্সি খোলার মাধ্যমে আল্লাহকে
গালি দেয়ার ব্যবস্থা করতেছেন।
প্রকারান্তরে আরেকজনকে গালি
দেয়ার মোক্ষম সুযোগ করে দিয়ে
আপনি নিজেই আল্লাহকে গালি
দিচ্ছেন।

মাথায় ঘিলু বলতে কিছু পদার্থ থাকার
কথা। ওইগুলা আছে নাকি ইসলামের
নামে ত্যাঁদড়ামি করে সব শেষ করছেন?
আপনি বাংলাদেশে বসে হিন্দুদের
মূর্তি এবং মূর্তিপূজাকে গালাগাল
করে 'বেশ একটা সোয়াবের কাজ
করলাম' বলে তুমুল আত্মতৃপ্তি পেলেন।
কিন্তু আপনার কি মনে হয় না, এই
গালিগালাজের কারণে আপনি
আসলে ইন্ডিয়ার হিন্দুদের হাতে
রামদা তুলে দিলেন? কুরবানির ঈদের
সময় এই রামদা দিয়েই কোপানো
হয়েছিলো ইন্ডিয়ার উত্তরপ্রদেশের
আখলাক ও তার ছেলেকে। ছেলে
পঙ্গুপ্রায়, আখলাক নিহত হয়েছেন।
আপনে তাদের প্রতিমাকে গালি
দিবেন আর তারা আপনার খোদাকে
এবং খোদার বান্দাদের সম্মান করে
বুকে টেনে নিবে, মাথায় ঘিলু
থাকলে তো এমন চিন্তা উদয় হওয়ার
কথা না।

কিছুদিন আগে যখন রোহিঙ্গাদের
নিয়ে এই ত্যাঁদড় ধার্মিক শ্রেণি
সত্যাসত্য কিছু না জেনেই মাতম
তুলেছিলো, তখন অস্ট্রেলিয়া থেকে
এক প্রবাসী রোহিঙ্গা আমাকে ফোন
করেন। তিনি দুঃখের সঙ্গে জানান,
বাংলাদেশে বছর তিনেক আগে
কক্সবাজারের রামুতে একটি বৌদ্ধ
মন্দির কে বা কারা আগুন লাগিয়ে
জ্বালিয়ে দেয়। দু-একজন বৌদ্ধ ভিক্ষু
আহত হন।

এই মন্দির পোড়ার ঘটনার প্রেক্ষিতে
বাংলাদেশের মুসলমানদের তো কিছুই
হয়নি, কিন্তু আরাকানের
রোহিঙ্গাদের উপর নেমে আসে
নির্যাতনের নির্মম খড়গ। প্রায় আশিটি
মুসলিম পরিবারের বাড়ি-ঘর আগুন
দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। হত্যা করা
হয় অনেক রোহিঙ্গা মুসলমানকে।
তাদের অপরাধ— কেন তাদের মুসলিম
ভাই-বেরাদরগণ বাংলাদেশে বৌদ্ধ
মন্দিরে আগুন দিলো?
এবার কি আমার কথার শানে নুজুল
বুঝতে পেরেছেন মিস্টার অতি
বুজুর্গিধারী ধার্মিকগণ? কুরআন পড়বেন
না, কুরআনের আদেশ নিষেধ মানবেন
না, নিজেকে জাহির করবেন বিরাট
ইসলামওয়ালা; ইসলাম ব্যবহার করা
এতোই সস্তা? আরেকজনকে গালি
দিয়ে আল্লাহর প্রিয়পাত্র হওয়া এতো
সোজা?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×