somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতা (ছোটগল্প)

২৬ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ২৬ সে মার্চ।
আহমেদ সাহেবের বয়স সত্তরের কাছাকাছি। চোখে পুরু লেন্সের চশমা। চশমার কাঁচও কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। ইচ্ছে করেই কেন জানি যাওয়া হয়না চশমার দোকানে। পা’টা ভালো হওয়ার কোন সুযোগ নেই। একটা ক্র্যাচ নিয়ে কোন রকম খুরিয়ে খুরিয়ে হাঁটতে হয় তাকে।

ছেলে থাকে আমেরিকায় আর মেয়ের বিয়ে হয়েছে সে কত আগে!!! মানুষ বলতে বাড়িতে তারা বুড়ো-বুড়ি দুইজন। কাজের মেয়েটা প্রত্যেকদিন এসে একবেলা রান্না-বান্না করে দিয়ে যায়।

প্রত্যেকদিনের মত আজও বাজারে যাচ্ছেন আহমেদ সাহেব। এক হাতে বাজারের ব্যাগ অন্য হাতে ক্র্যাচ। রাস্তার অন্য সকলের মত দ্রুত হাঁটতে পারেন না তিনি। তাইতো অনেকে পেছন থেকে গালমন্দ করতেও ছাড়েনা অনেকে।

আজ মাংসের দোকানে যেতে হবে। কতদিন যে মাংস খাওয়া হয়না!!! খাসীর মাংস,গরুর মাংস দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা রয়েছে কসাইয়ের দোকানে। আহমেদ সাহেব ভীরের ভিতর যেতে পারেন না। দোকানটার এক পাশে দাড়িয়ে থাকলেন অনেকক্ষণ। ভীর কমলে এগিয়ে গিয়ে গেলেন।
-বাবা আমাকে হাফ-কেজি গরুর মাংস দিবেন????
কসাই বিস্মিত হল মনে হয়। আহমেদ সাহেবের দিকে একবার তাকালো। তাচ্ছিল্যের সুরে বললো,হাফ কেজি মাংস??? হাফ কেজি মাংস আবার কেউ কিনে নাকি!!
আহমেদ সাহেব স্মিত হেসে বললেন,হ্যাঁ বাবা আমার হাফ-কেজিই লাগবে।

-হাফ-কেজি দিতে পারি তবে দাম আজ বেশি পড়বে।
-তা কত দাম??

আহমেদ সাহেব দাম শুনে অবাক হলেন। এত দাম কেন?? গত সপ্তাহে দাম এর অর্ধেক ছিলতো।
-আইজ ২৬ শে মার্চ। সরকারী ছুটির দিন। সবাই ভালো-মন্দ খাচ্ছে। দাম তো বাড়বোই।

আহমেদ সাহেব কিছু বলতে গিয়েই থেমে গেলেন। এদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। থাক আজ না হয় মাংস খেলাম না। মাছের বাজারেও আজকে খুব খারাপ অবস্থা। টুক-টাক সবজি কিনে বাড়িতে ফিরছেন। রাস্তায় মোতালেব ফকিরের সাথে দেখা। এই ফকির তাকে খুব ভালো করেই চেনে। সেই দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই রাস্তার পাশেই তাকে বসতে দেখেছেন আহমেদ সাহেব। লম্বা একটা সালাম দিয়ে কুশল বিনিময় করে মোতালেব। আহমেদ সাহেব যা পারেন দান করে বাড়ির পথে হাঁটতে শুরু করেন।

আজকে স্বাধীনতা দিবস। মনে পড়ে যায় আহমেদ সাহেবের। স্বাধীনতাকে হাতড়ে ফেরেন তিনি।

সেই ১৯৭১। শেখ সাহেবের ভাষণ আজও তার কানে বাজে। যখন মনে হয় তখন আর নিজেকে ঠিক রাখতে পারেন না। সকল পিছুটান ভুলে যুদ্ধে ঝাপিয়ে পড়া। তারপর শুধু জয়ের নেশা। থ্রি-নট-থ্রি দিয়েই ঘায়েল করা অত্যাধুনিক অস্ত্রে-সস্ত্রে সজ্জিত পাক সেনাদের। একটা গুলি এসে লাগলো ডান পায়ে। সেই ক্ষত এখনো তাজা মনে হয় তার কাছে।

কিন্তু স্বাধীনতা!!! কোথায়??? সে মনে মনে বলতে থাকে....

....এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম....এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম......
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×