এই রোদ্রে তোমার সাথে আমার হাঁটার কথা ছিল
কোন এক শঙ্খ নদীর পাড়ে;
স্বচ্ছ জলে পা ডুবিয়ে আমার হতাশাকে
বিসর্জন দেওয়ার কথা ছিল।
নরম পলি পড়া মাটিতে সদ্য হাঁটতে শেখা,
শিশুর মত তোমার হাত ধরে হাঁটার কথা ছিল।
আমি শুধু পাল ভিড়ানোর স্বপ্ন দেখি
ঝড়- ঝঞ্চা বুঝি না।
আমি এতটাই অন্ধ...।
এই রোদ্রে তোমার সাথে আমার হাঁটার কথা ছিল
কিন্তু আমার এই ব্যাস্ত জীবন 8 qeens problem শিখায়
কলাম- রো এর সাড়িতে কেউ কাউকে কাটতে পারে না,
যেমন তুমি আর আমি দুজনেই সমান্তরাল,
কেউ কাউকে কাটতে পারি না
না রোদ্রে, না বর্ষায়।

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



