তোমার তরে আমার জন্ম হোক
দেশ গড়ার জন্য তো অনেকেই আছে
আমি না হয় আমাকেই গড়বো।
তোমার তরে কালবৈশাখী হয়ে ভেঙ্গে পড়বো
তামাম দুনিয়া আঁধারে ঢেকে,
তোমাকে সামনে রেখে বজ্রপাতে
আকাশের মধ্যকোনে আলোকিত হবো।
এই রাতের ঘন নীল আকাশ
তাতে ভরা পূর্ণিমার চাঁদ তোমার তরে,
এখনো স্বপ্ন দেখি
তোমাকেই পাবো
সমুদ্রের জলোচ্ছ্বাসের মত আপন করে।

সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



