তব আনন্দলোকে শূন্যতা ছেড়ে
শ্মশানের পরে
ভাসিয়ে ভেলা তোমার তরে,
মিলানোর ভয়ে ঐ কোমলতরে মায়ের ক্রোড়ে।
স্নিগ্ধতার আহ্বানে জেগে উঠতে চাই
সম্ভব কি তা? হয়তবা না।
কান্না দেহে ব্যাঞ্জনা ফুটাতে
কে করেনি উল্লাস?
তারপরেও হতাশা ভরে নিতে হয় দীর্ঘশ্বাস।
মিথ্যে নাটক কেবলই যাতক
অন্ধকারময় নিশি
সম্ভব কি দূর করা?হয়তবা না।
তাই বিনা আবরণী খোলস
আরোহণ তব করি,
অমাবস্যাতেও আমি যেন
দিগন্তের পাল ধরি।

সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



