মন বসে না
মন চলে গেছে কোন এক তপ্ত দুপুরের
হঠাৎ এলোমেলো হাওয়ায় অগোছালো
নদীর পাড়ে।
ঘাটে নৌকা বাঁধা,দূরে বাঁশের সাঁকো
আনমনা আমি,মন বসে না।
মন চলে গেছে কোন এক খোলা মাঠে
রোদে জ্বলে যাওয়া সবুজ ঘাসে
শায়িত আমি,
চারপাশে সোডিয়াম বাতির নিয়ন
আলোর চেয়েও তারা ভরা আকাশটাকে
খুব বেশি মায়াবী মনে হয়।
বৃষ্টিস্নাত এই রাজপথে আমার হেঁটে চলা
পুরু চশমা ঘোলাটে হয়ে যায়।
সামনে থাকা অট্টালিকার ব্যাবধান
আমার মন বসে না অবিরাম।
বইয়ের পাতায় চোখ বুলাই
দেহটা পড়ে আছে ঘরে,মনটা
আমার অশররী হয়ে
প্রকৃতির মাঝেই দেখা করে।

সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



