বালকেরা খেলছিল ধুলায় লুটিয়ে
হাত-পা ছড়িয়ে ছিটিয়ে
মা তার দূরে দাড়িয়ে,কাঁদ কাঁদ ভঙ্গিতে
মাতাল সঙ্গীতে বলে-“আয় মানিক আয়
দুধ মাখা ভাত কাকে খায়।“
শূন্য থালা পড়ে আছে,কাকগুলো উড়ে গেছে
উঠানেতে ঠায় দাড়ানো,কুকুরের মুখ বাড়ানো
গন্ধ শুকে ফেরে,ক্লান্ত ভঙ্গিতে নেয় জিরিয়ে
বালকেরা খেলে মা ঠায় দাড়িয়ে থাকে।
মা চায় গোছানো ছেলে সে বড় হবে না খেলে
ঝুলে পড়া দাঁড়ি নতুন সাজে কবি চায় না
সবি ঠিক আছে কিন্তু ছেলেকে দেখানোর মত নেই যে আয়না।

সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



