পাগল
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাগলনাজমুল ইসলাম মকবুল এই দুনিয়ার সবাই পাগল
কেউবা পাগল নারীর
কেউবা পাগল রাজ প্রাসাদ আর
দামী বাড়ি গাড়ির।
প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী
হতে পাগল কেউ
এমপি মন্ত্রী চেয়ারম্যান হতে
মনে লাগে ঢেউ।
কেউবা পাগল বেশি করে
পেতে সাধের ঘুষ
টাকার গন্ধ পেলে নাকি
আর থাকেনা হুশ।
কেউবা আবার নেতা হতে
পাগল পাগল মন
দালালী আর কমিশনে
লুটে কামায় ধন।
লেখাপড়া নাইবা করেও
মস্ত জ্ঞানী সাঁজে
পন্ডিতি আর খবরদারি
দেখায় কথায় কাজে।
কেউবা পাগল গায়ের মোড়ল
হয়ে বিচার করে
চা চুরুট আর নগদ টাকায়
নিজের পকেট ভরে।
কেউবা পাগল দেশটা লুটে
কেমনে খাওয়া যায়
গনধোলাই শুরু হলে
করে হায়রে হায়।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা...
...বাকিটুকু পড়ুনতোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।
তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।
আমি... ...বাকিটুকু পড়ুন

আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন
কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!
মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন