মাটির কাছে যেতেই..
২৩ শে মে, ২০২৪ সকাল ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাটির কাছে
যেতেই.. 
ছবি কৃতজ্ঞতাঃ
https://pixabay.com/ঠিক যেন
খা খা রোদ্দুর চারদিকে
চৈত্রের দাবদাহ দাবানলে
জ্বলে জ্বলে অঙ্গার ছাই ভস্ম
গোটা প্রান্তর
বন্ধ স্তব্ধ
পাখিদের আনাগোনাও
স্বপ্নবোনা মন আজ
উদাস মরুভূমি
মরা নদীর মত
স্রোতহীন নিস্তেজ-
আজ আর স্বপ্ন দ্যাখে না
অগ্নিতাপে ন্যুজ মন
মাটি ছুঁতে বারবার
নুয়ে আসে
মাটির কাছেই
মাটির সোঁদা গন্ধ নিতে
উবু হয়ে
ঝুঁকে পড়ে মাটিতে
গড়াগড়ি খেয়ে
ভুলতে চায়
আঘাতের পর আঘাতে
পাওয়া দুঃখগুলো
ব্যথা যন্ত্রণা কষ্টগুলো
মাটির কানে কানে
বলতে চায়
বুকের পাজরে জমানো
তিক্ততার সব স্মৃতিগুলো
আর -
আর তখনই
আচমকা
অলক্ষেই
চোখে পড়ে
বুকের পাটাতন হতে
স্বপ্নগুলো
ঝড়া পাতার মত
একে একে
খসে পড়ে যেতে থাকে
দম বন্ধ হয়ে আসা
ক্ষীণকায় বাতাসে
তোষক জাজিম আর
মখমলের বিছানা-
এখন আর ভালো লাগে না
এখন বরং
মাটির কাছে
যেতেই উদগ্রীব মন
এই সব কিছুই মিথ্যে-
একমাত্র মাটির মায়াই
সত্যিকারের মায়া
প্রিয়জনেরাও মুহূর্তকাল
ঘরে রাখার
অনুমতি দেয় না
ভয় লাগে বলে
বাইরে নামিয়ে দেয়
অন্ধকারে
ঝোপঝাড়ের মধ্যে
দ্বিধা করে না
রেখে আসতেও
শুধু মাটি
মাটিই আশ্রয় দেয়
দ্বিধাহীন চিত্তে
বুকে পুড়ে নেয়
কোলে তুলে নিতে
কার্পণ্য করে না
এতটুকু পরিমান
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২৪ সকাল ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬


বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,...
...বাকিটুকু পড়ুনগণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুন