somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহনাফের জন্য আমরা

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৬-১৭ বছর বয়সটা হচ্ছে জীবনের সবচেয়ে আনন্দের, সবচেয়ে দুরন্ত সময়গুলোর একটা। কৈশোর আর তারুণ্যের স্বপ্নের মতো সময়টা যে কিভাবে কেটে যায়... স্কুল শেষ হবার পর এই সময়টায় কলেজে উঠে হঠাৎ অনেকখানি স্বাধীনতা। পড়াশোনা, দৌড়ঝাঁপ, লাফালাফি, বন্ধুদের সাথে অবিরাম আড্ডা, মা-বোনের চোখ লুকিয়ে চুপি চুপি হুমায়ূন আহমেদের প্রেমের উপন্যাস পড়া। ইচ্ছে হলেই দূরে কোথাও বেড়িয়ে পড়া। মোটামুটি এইসব নিয়েই কেটে যায় সময়টা।

কিন্তু সবার জীবনটা এভাবে কাটে না। কাটছে না আমাদের একটা ছোট ভাইয়েরও। ভাইটার নাম আহনাফ, নূর এ শাফি আহনাফ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। মেধাবী বলতে যা বোঝায় তার সবটুকু্ আছে আহনাফের। জেএসসি আর এসএসসিতে সব বিষয়ে এ+ পাওয়া। শুধু পড়াশোনাই নয়, পাশাপাশি তার আছে আরো অনেক অর্জন। আরডিএস বিতার্কিক-২০১৩, আরডিএস সাংগঠনিক সম্পাদক, স্কুলের গৌরবময় আরডিএস একুশ এর সাবেক বিতার্কিক, জাতীয় বিজ্ঞান মেলাগুলোতেও আছে তার অসংখ্য পুরস্কার।। শুধু কলেজ নয় বরং সারা দেশের গর্ব হয়ে উঠছিল ছেলেটি...
এই ছেলেটা এখন শুয়ে আছে হাসপাতালের বেডে। যে সময় তার হইচই করে কাটানোর কথা সেই সময়টা কাটছে আতঙ্ক আর হতাশায়।

আহনাফের লিউকোমিয়া হয়েছে, সোজাভাবে বললে ব্লাড ক্যান্সার। শুনতে যতটা সহজ লাগছে রোগটা তার থেকে অনেক জটিল। রোগটা ধীরে ধীরে আহনাফকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আহনাফকে সুস্থ্য করার জন্য তাকে মুম্বাইতে পাঠাতে হবে আর এর জন্য খুব দ্রুত প্রয়োজন প্রায় ১ কোটি টাকা। প্রতিদিন কতো টাকাই তো আমরা বিভিন্ন কাজে নষ্ট করি। দেশের কথা বাদ দিলাম, শুধুমাত্র ঢাকা শহরের অর্ধেক মানুষও অন্তত যদি দুই টাকা করে দেয় তবে আমাদের আহনাফ ভালো হয়ে উঠবে। ইতোমধ্যে আহনাফের পাশে এসে দাঁড়িয়েছে তার কলেজের বন্ধুরা- স্কুলের ছোট ভাইরা। চিত্র তারকা অনন্ত জলিলসহ আহনাফের সাহায্যে এগিয়ে এসেছে ঢাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সাধারণ মানুষ।
তবুও আরো অনেক টাকার প্রয়োজন, অনেক টাকা। প্লিজ, আহনাফের পাশে দাঁড়ান, এইটুকু মানবতা তো আমরা দেখাতেই পারি।

সাহায্যের ঠিকানা-

মো. আবুল কাশেম (আহনাফের বাবা) : 01916216748
নূর জাহান (আহনাফের মা) : 01917637310

DBBL account : Golam Mahbub, Dutch Bangla Bank, Digpait, Jamalpur.
Account no. : 200.103.200
Nur Zahan,
Islami Bank Bangladesh limited,Jamalpur Branch.
Mudaraba saving account no : 11598 (online)
For online transfer: 20501610201159801

বিকাশ করতে চাইলে বিকাশ নং( b-kash no)
01917637310 (আহনাফ এর মা)

Bkash Merchant Number (New)- 01841904928
Procedure :
Bikash point(go to bikash point)>
Personal Acount(From mobile option go to your personal account)>
Payment Mode(go to paymnet mode)>
Refernce Number(Write reference or any number or name)>
Counter Number(Write "1" in that section)>
Send(press send)

01715015075 (আহনাফ এর মা)
01724921889 (আহনাফ এর মামা)
01682608664 (তানজিল )
01676942188 (রুদ্র )
01921670683(পাভেল ভাই)
01671102028 (আদনান ভাই- HSC '12)
01681685780 (জালাল)

বিকাশ এর নিয়ম:
১. নিকটবর্তি বিকাশ এজেণ্ট দোকানে যান
২. বলুন বিকাশ করবেন
৩. বলবেন পার্সোনাল নাম্বার
৪. যে টাকা দিবেন পারলে তার ২% অতিরিক্ত টাকা দিয়ে দিবেন।
আহনাফকে নিয়ে একটি ফেসবুক ইভেন্ট রয়েছে। ইভেন্টের লিংক- Click This Link । এই লিঙ্কে আহনাফকে নিয়ে আরো তথ্য পাবেন।

বিশেষ দ্রষ্টব্য-

* সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ এই মঙ্গলবার আহনাফ ভারতের জন্য রওনা হবে।
** পহেলা নভেম্বর ঢাকা বিস্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা, এর জন্য প্রায় ২০০ স্বেচ্ছাসেবক দরকার। এজন্য “আহনাফের শক্তি” নামক একটি দল তৈরির কাজ চলছে। ডিআরএমসি এর স্টুডেন্ট এবং বাকি যারা সেদিন কাজ করতে চান সেচ্ছাসেবক হিসেবে তারা নিচের এই অনলাইন রেজিস্ট্রেশন ফর্মে গিয়ে রেজিস্টেশন করুন।
অনলাইন রেজিস্ট্রেশন লিঙ্কঃ

Click This Link


এছাড়া অতি শীঘ্র কিছু হটলাইন নম্বর চালু করা হবে, যেখানে যেকোন সময় ফোন করে যে কোন তথ্য পাওয়া যাবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×