নদীর ঢালুতে বালু, তীরে গোল আলু
শীতশেষে কী অপরূপ লকলকে লতা __
চোখ দুটি হয় কেমন স্বপ্নালু !
মুখের কথাগুলো কবিতা।
তুমি আমি নদী তীরে যাই,
প্রেমগুলো দেহে শীরশীর করে !
আলু আর পেঁয়াজ খেতে উড়ে যায় চড়ুই,
তোমাকে দেখে আমার মন ভরে।
হেঁটে হেঁটে আমরা যাই নদীর ঢালুতে
পা ডুবে যায় সাদাকণাবালুতে
তুমি কেমন চিক চিক করো সোনারং রোদে
মন ভরে যায় পারদে।
টাইয়ের নট আর বক্ষবন্ধনীর গিঁট
দুয়ে মিলে করে আসে প্রেমের টিকিট।
২৪.০১.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

