মেয়েটির ভালোবাসাটুকুই সম্বল ছিলো।
আর কিছু না।
ওটুকুই আমাকে দিতে চেয়েছিলো।
আমি নিই নি। কেনো ? জানি না।
মেয়েটির সাদামাটা ভালোবাসা পানসে লেগেছিলো।
মেয়েটির আত্মনিবেদন জলের মতোন সহজ মনে হয়েছিলো।
মেয়েটির দিকে ফিরে তাকাইনি।
সে হবে রাজরাণী আমি কি জানি ?
মেয়েটি আজ পান্থপথের অভিজাত আবাসনে থাকে।
মেয়েটির আজ সফেদ প্রাইভেট কার পো পো করে।
মেয়েটির আজ মাটিতে পা পড়েনা।
আমার মোবাইলকল একটি বারও ধরেনা।
মেয়েটির সম্বল শুধু ভালোবাসা ছিলো।
তাই দিয়ে রাণীর আসন ছিনিয়ে নিলো ?
১৯.০৩.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


