ভালো যদি বাসো সখি খুলে ধরো মন
কোনো কিছু আর তুমি করোনা গোপণ
ভালো যদি বাসো তুমি দিয়ে দাও ফুল
ফুলের সুবাসে দূরে যাক তব যত ভুল।
ভুলে ফুলে অনুকূলে দাও তো সুবাস
তোমাকে পেয়েই তো আমার প্রকাশ
তুমিহীন রঙিন জীবন হয় জমকালো
তোমাকে পেয়েই তো জীবন উছলালো।
তুমি দিলে সুধার তান গান অফুরাণ
তোমাকে পেয়েই মোর জুড়ালো পরাণ
তোমাকে পেয়েই আমার জুড়ালা হৃদ
তুমিই আমার তো স্বর্গদেবী বোধ হয়।
তুমিই সত্য আমার আর সব মিথ্যে
পাশে থাকলে সহজ হয় যুদ্ধে জিততে।
২০.০৩.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


