কোনো কিছুই আর সহজ মনে হয় না
জলের গভীরে হাঙর, শূন্যে দুষিত বাতাস,
মেঘেরাও পক্ষপাত করে, বললো আকাশ,
দিনদুপুরেই এই শহরে সবাই রাতকানা,
কোনো কিছুই আজ সহজ মনে হয় না
দিনগুলো বন্ধ্যা নারীর মতোন উচ্ছল
রাতের আঁধারে নরম বিছানা
চাকরি আজ রূপকথাকাহিনীর স্বর্ণফল।
শালারা মামা হলে জোটে চাকরি
নয়তো উর্ধ্বগতির দ্রব্যমূল্য
কিংবা যদি উপহার পায় নারী
তখনই বশের জোটে আনুকূল্য।
কোনো কিছুই সহজ নয় আজ
রহস্যের মানুষে ভরপুর সমাজ...
২৬.০৩.২০১৪
ভালোবাসার ভার/
শাফিক আফতাব/
কাকে দেবো ভালোবাসার ভার
কার কাছে হবো নিবেদিত
কে করবে প্রণিত
এই বসন্তে কে হবে আমার ?
আমি তো নিঃসঙ্গ এক নির্জনপাহাড়
গলে গলে শুধু ঝর্ণা ঝরাই
কিছুতেই নেই বড়াই
এই বসন্তে কি দেখা হবে তার ?
সে কেনো চলে গিয়েছিলো
কিছুই তো বলিনি তাকে
শুধুই কি অভাবের পাকে
সে আমাকে পর করেছিলো ?
সেই থেকে ভালোবাসাগুলো মজুদ
কে নেবো ভালোবাসা ? চাইবো না সুদ।
২৬.০৩.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


