এই মার্চেই মেযেটির সাথে কথা চালাচালি হয়
প্রথম বৃষ্টির মতোন তোলে সে আচমকা ঝড়
তার প্লাবনে প্রেমে সয়লাব হয় মনের সদর
শেষ বসন্তের এক সন্ধ্যায় মন বিনিময়
সেদিন আকশে মেঘ ছিলো, কথার জলকণা
মৌসুমী বাতাসে ছিলো মনোহর সুরের ঝঙ্কার
মুখেতে কথা নেই, মনেতে জল্পনা
আহা ! সেদিন ফুলদের কত অহঙ্কার।
পাতাঝরা দিন, চৌচির মাঠ,চৈত্রের প্রথম বৃষ্টি
জলে ধোয়া সেদিনের প্রথম সকাল
একঝাক রোদ তুলেছিলো সেদিন নৌকোর পাল
আহা ! আচমকা মেয়েটি কেড়েছিলো দৃষ্টি।
মেয়েটি আজ সন্তানে জননী, প্রেমিকটি জনক
সময় কি বুড়িয়ে দিতে পারে প্রেমের পুলক?
২৭.০৩.২০১৪
[সেদিন আকশে মেঘ ছিলো, কথার জলকণা/
শাফিক আফতাব/]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


