চৈত্রে মাত্রাহীন কবিতা,
আর তোমার বেহিসেবি ভালোবাসা
মনের মালঞ্চে গুচ্ছ গুচ্ছ বর্ষাকদম।
আধুনিক প্রণয়ে ঝঙ্কার তুলেছে।
শেষ বসন্তের ক্লান্ত প্রকৃতি
ঝরা পাতার মর্মরে দিয়েছে
পুরলো গানের হারানো সুর,
তুমি মোনালিসা মেয়ে দূর থেকে
অভিকর্ষ বলে কেন্দ্রে টানো।
ভালোবাসার শর্ত হয়না
হলে, যেমন হয় ব্যথা কবিতার পংক্তি,
মাত্রা গণনায় এই চৈত্রে বড় অপারগ আমি,
শর্তহীন পেতে চাই তোমার সিংহাসন।
চৈত্রে মাত্রাহীন কবিতায় তোমাকে চাই।
২৯.০৩.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


