জীবন থেকে পালাবে কোথায় ?
ঘুরেফিরে আবার জীবন ; ঘরসংসার
কাঁচা বাজার ; তেল-ডাল নুন ; গ্যাসের উনুন
মেঘের মতোন ঘুরেফিরে আমার বৃষ্টিপাত
আবার সমুদ্রগমন ; দীর্ঘ ভ্রমণ : ঘুরেফিরে
আবার তুমি জীবনবাদী __কঠিন কৃষক
তুখোর আবাদী ;
জীবন থেকে কোথায় পালাবে ?
উপরে মেঘ ; নিচে উর্বর মৃত্তিকা
উত্তরে তুষারপাত ; দক্ষিণে জলোচ্ছ্বাস
ভেতরে উত্তাপ __ঘুরেফিরে আবার সেই তুমি
পুরনো পথিক __আদিম অরণ্যের মালি
বুনোফুুলের স্পর্শে গীতিকবিতাবলি
২৮.১০.২০১৫
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



