তুমিহীন একেকটা দিন একেকটা শতাব্দী......
অথচ তুমি পাশে থাকলেই সবচেয়ে মূল্যহীন আমি
এক আদুলী,দুই আদুলী কিম্বা সব শূন্য সব ফাঁকি!
তুমি পাশে থাকলেই বিষাদগুলোকে জড়িয়ে ধরি আমি
নিমিষেই মৃত্যুকে ভালোবেসে ফেলি,ভূলে যাই বেঁচে থাকতে।
তারপর আবিস্কার করি সকীয়তাহীন এক খানি পাথরের টুকরো!
তুমি পাশে থাকলেই শুধু কাঁদতে ভালো লাগে
এক শ্রাবন ,দুই শ্রাবন,সহশ্র শ্রাবন আমার চোখ
সেই লাল হওয়া ঝাপসা দৃষ্টিতে স্বহাস্য তুমি ,আর তোমার অহংকারী হ্রদপিন্ড!
তুমি পাশে থাকলেই সবচেয়ে অসহায় আমি
স্বাধীনতার দরজায় বৈষম্যের তালা ঝুলিয়ে মুখ চেপে ধরে তোমার পূর্বপুরুষেরা
আর নিরুপায় আমি কেবল কাতরাতে থাকি!
তুমি পাশে থাকলেই সবচেয়ে অনিশ্চত আমি
মাঝ বুকে কোটি খানেক ছিদ্র,রক্তে একাকার
যেখানে লুটোপুটি খাচ্ছে আমার সভ্যতা
অতঃপর জন্ম নিচ্ছে একবিংশ শতাব্দীর আরেক নতুন ইতিহাস,আরেক নতুন আমি।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



