জগতের সব নিয়মকে আমার অনিয়ম মনে হয়.....
সেখানে নিয়মকেই তুমি জীবন মনে করো!
তুমি যখন চাঁদকে ভালোবসো,তখন আমার সূর্য ভালো লাগে।
তোমার যখন এ্যাকুরিয়ামে ছটফটানো প্রানের আকুতি ভালো লাগে...
তখন আমার সকাল বেলায় পুকুরে ভাসা ছোট্ট চিংড়ির নিরব আস্ফালন ভালো লাগে!
তুমি যখন অরিজমে বসে ঠান্ডা লাচ্চিতে চুমুক দাও....
তখন আমার মন পরে থাকে ভাঙ্গাচূড়া রাস্তায় ধোঁয়া উঠা এক কাপ চায়ে!
খুব অবাক লাগে;এতো অমিল তোমার .......তারপরেও
তুমি আমি বুঝি খুব বেশীই আপন...
শুধু আজ,আগামী,পরশু নয় যেন সাত জন্মের বিরোধ শপথ তোমার সাথে!
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



