একটি কবিতা লিখা হবে; যা শেখ মুজীবের
চোখের মত জ্বলজলে আর জীবন্ত!
মহাত্তা গান্ধির দৃষ্টির মত স্থির!
একটি কবিতা লিখা হবে যা সহস্র বছর
আগে লিখতে চেয়েছিল বিশ্বমিত্র।
একটি কবিতা লিখা হবে যা আলোর
বেগে হ্রিদপিন্ডকে ধাবিত করে হ্রিদকম্পন
ক্রমান্নয়ে বারিয়ে তুলেবে।
একটি কবিতা লিখা হবে যা জেনারেশন নামক
শব্দটার ব্যাবহার
কমিয়ে তোমাকে আমাকে দাঁড়
করা করাবে এক বৃত্তে।
একটি কবিতা লিখা হবে তার প্রতিক্ষায়
আমাদের পিতামহ,ভবঘুরে ভিক্ষারী,রাস্তার
নেড়িকুত্তা কিম্বা অন্ধকার গলির কোন এক
অসুস্থ গোলাপ!একটি কবিতা লিখা হবে, তাই
সমুদ্রে গর্জন ,১৬ কোটি জনতার সমাবেশ,
রাজপথে দাবীর লড়াই!কিন্তু
এখনো লিখা হয়নি সেই কবিতা।কেননা সমগ্র
জাতি আজ দিধা গ্রস্ত! কোন
কবিতা লিখবে সে?থুবড়ে
পরা গনতন্ত্র,
ঘুনে খাওয়া ২১,নাকি শুলবিদ্ধ৭১?
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



