![]()
দুষ্ট মেয়ে - এই গাধারাম কি করো?
মিষ্টি ছেলে - তোমার অপেক্ষায় ছিলাম সোনা।
দুষ্ট মেয়ে - তাই বুঝি? :!>
মিষ্টি ছেলে- হুম! তাইতো।
দুষ্ট মেয়ে - হিহিহিহি
মিষ্টি ছেলে- তুমিতো আমার সোনা, ময়না, টিয়া। :!>
দুষ্ট মেয়ে - আর কি শুনি? হিহিহি
মিষ্টি ছেলে- এই মেয়ে! হাসছ কেন?
দুষ্ট মেয়ে - তোমার কথা শুনে, এই যে বললে সোনা , ময়না, টিয়া। হিহিহি
মিষ্টি ছেলে- এভাবে হাসলে কিন্তু আর ডাকবনা ওমন করে।
দুষ্ট মেয়ে - ওলে লে আমার সোনা জাদুটা। রাগ করেনা বাবা।
মিষ্টি ছেলে- না আর বলব না।
দুষ্ট মেয়ে - কেন বলবে না? একশ বার বলবে।
মিষ্টি ছেলে- ওসবতো তোমার ভালো লাগেনা।
দুষ্ট মেয়ে - কে বলেছে ভালো লাগেনা? ভীষণ ভালো লাগে। সত্যি বলছি।
মিষ্টি ছেলে- হুহ! ঢং। আমি জানি তুমি ফান করছ।
দুষ্ট মেয়ে - খুব রাগ হয়েছে না? ওকে এই কান ধরলাম। সরি। এবার খুশি?
মিষ্টি ছেলে- হাহাহাহা। হুম খুশি।
দুষ্ট মেয়ে - এতো খুশি হয়োনা বাবা, কারন কান আমি তোমারটা ধরছি আমার টা না। হিহিহিহি।
মিষ্টি ছেলে- কি দুষ্ট মেয়েরে! হুম আমিও ধরেছি কান ।
দুষ্ট মেয়ে - ইস কি শখ? হুহ!
মিষ্টি ছেলে- হুম তুমি আমার কান আর আমি তোমার কান ধরেছি। হাহাহাহা।
দুষ্ট মেয়ে - ওমা কি দুষ্ট ছেলেরে বাবা! এই ছেলে তুমিতো দুষ্ট মেয়ের সাথে কথা বলতে বলতে দুষ্ট হয়ে গেছ, না?
মিষ্টি ছেলে- এই মেয়ে চোখ মারো কেন?
দুষ্ট মেয়ে - কই নাতো? মনে হয় চোখে কিছু পড়েছে।
মিষ্টি ছেলে- এই মেয়ে!! তোমার চোখে কি হয়েছে? আসতো দেখি কি হয়েছে?
দুষ্ট মেয়ে - ওমা ! কেন তুমি কি ডাক্তার?
মিষ্টি ছেলে- না তা নই। কিছু পরেছে কিনা দেখি?
দুষ্ট মেয়ে - বেশি দেখতে যেয়োনা বাবা! পরে প্রব্লেম হবে!
মিষ্টি ছেলে- তোমার চোখ দেখে কতজন আইসিইউতে আছে জানো?
দুষ্ট মেয়ে - হিহিহি। নাতো জানি নাতো?
মিষ্টি ছেলে- অনেকেই আইসিইউতে আছে।
দুষ্ট মেয়ে - তুমি কিভাবে জানো শুনি? তুমি কি জ্যোতিষ নাকি?
মিষ্টি ছেলে- আমার কাছে খবর আছে। হাহাহাহা
দুষ্ট মেয়ে - তাই বুঝি?
মিষ্টি ছেলে- হুম! তাই।
দুষ্ট মেয়ে - তা আইসিইউতে তুমি যাওনিতো ?
মিষ্টি ছেলে-
দুষ্ট মেয়ে -
চলবে.....
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


