ক্রীতদাস
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক্রীতদাস
অরণ্য আবীর
সংসারের এই জাঁতাকলে
দিন কাটে আর মাস
আর কতকাল থাকবো আমি
তোমার ক্রীতদাস
তোমার কথায় উঠি বসি
তোমার কথায় খাই
তোমার কথায় আফিস করি
পরি স্যুট ও টাই
বাজার করি রকমারি
ছেলেকে নেই স্কুলে
ছুটির দিনে দাওয়ায় বসে
তেল মেখে দেই চুলে
রান্না ছাড়া সবই করি
এদিক থেকে বাঁচা
থালা বাসন ঘর পরিষ্কার
করছি, কাপড় কাচা
ফেশিয়াল আর পেডিকিউর
পার্লারেই কর
মাসের শেষে বিলটা দেখে
চোখ হয়ে যায় বড়
বছর জুড়ে শপিং কর
ঈদ পার্বণ নাই
মাসের শেষে ক্রেডিট কার্ডের
ব্যালেন্স থাকা চাই
প্রতি মাসে নতুন শাড়ি
কিম্বা নতুন গয়না
এসব তুমি এমনি কিনো
ধরতে হয় না বায়না
গাধার মত অফিস খেটে
টাকা কামাই করি
ইচ্ছা হলেও খাইনা কিনে
একটা আকিজ বিড়ি
কোন কথার হয়না খেলাফ
হয়না কোন ভুল
তবুও তুমি আমায় ভাব
তোমার চক্ষুঃশূল
উঠতে বসতে শোনছি আমি
তোমার মুখের গাল
অকর্মণ্য বোকা হাঁদা
অপদার্থ তাল
বোকা আমি বোকা থাকি
বোকা আমার বেশ
খোঁজবে, যেদিন এসব ফেলে
হবো নিরুদ্দেশ
উত্তরা ।। ৩ ফেব্রুয়ারী ।। ২০১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন