আবর্তন
অরণ্য আবীর
প্রতি রাতে চাষ হয় মানব জমিন
পাশবিক উষ্ণতায় সুখ পায় নাগরিক জীবন
উর্বর ফসলী জমিন, ভরে উঠে নয় মাস পর পর
জাগতিক চাহিদায় খুঁজে অন্ন বস্ত্র বাসস্থান
অতঃপর
বীজ বপনের সুত্র ধরে বেড়ে উঠে গদ্যময় জীবনের পথ
ইট পাথরের শহরে বিভাজিত হয় আপন সত্তায়
বীজের পুষ্টতায় লালিত হয় নিজ আঙ্গিনায়
বিলাস বহুল কিংবা পথের ধুলোই, প্রাচুর্য অথবা বিত্তহীন
সামাজিক শিক্ষায় গতিময় হয় জীবনের চাকা
কাখনো কাখনো পথ থেকে ছিটকে পরে নিরর্থক গতি
অপরিপক্ক বীজের অপূর্ণ উদ্গিরণ
পার্থিব শূন্যতায় আবার খুঁজে মানব জমিন
চাষ হয়, আবার, বারংবার
এভাবেই চলমান আবর্তনে থাকে নাগরিক জীবন
উত্তরা ।। ২৫ মার্চ ।। ২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


