আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশের শতকরা প্রায় ৯০ জন মুসলমান। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে এই দেশে ইসলামী বিধান অর্থাৎ আল্লাহ প্রদত্ত রাসূলের(স.) প্রদর্শিত পথ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হওয়ার কথা। কেননা, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা।
একজন মানুষ পরিবারের সদস্য, আত্মীয় - স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী প্রভৃতির সাথে কেমন সম্পর্ক রক্ষা করবে;সমাজের কৃষক, শ্রমিক, শিক্ষক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, চাকুরীজীবী, রাজনীতিবিদ--কার কি দায়িত্ব হবে ;দেশের বিবিধ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সমস্যার সমাধান কিভাবে হবে ;বিশ্বের বিভিন্ন দেশের সাথে কেমন সম্পর্ক রাখতে হবে-সব কিছুই ইসলামে বলে দেওয়া আছে। কিন্তু ৮৯.৭% মুসলমানের এ দেশে কোন ভাবেই তা সম্পূর্ণভাবে মেনে চলা হচ্ছে না। বিশেষ করে লক্ষ্যণীয় যে,দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় এ সম্পর্কে শিখানোর ও কোন ব্যবস্থা নেই।বর্তমান শিক্ষা-ব্যবস্থা আমাদেরকে যোগ্য নাগরিক, চরিত্রবান মানুষ এবং উপযুক্ত মুসলমান হওয়ার শিক্ষা দেয় না।তাই সমাজে ইসলাম কায়েমের জন্য চাই ইসলামি শিক্ষা ব্যবস্থা যার মাধ্যমে ইসলামি সমাজ বিনির্মাণের সৈনিক তৈরি হবে। যারা উপযুক্ত শিক্ষক, রাজনীতিবিদ, চাকুরিজীবী,ডাক্তার প্রভৃতি হওয়ার সাথে সাথে একজন যথার্থ মুসলিম এবং আল্লাহর যোগ্য বান্দা হবেন।তাই ইসলামি শিক্ষা ব্যবস্থার জন্য সংগ্রাম করা আমাদের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। আর আমরা এই মহা দায়িত্ব মেনে চলিনা বলেই দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় নেমে এসেছে ছিয়াত্তরের দুর্ভিক্ষ।ফলে দুর্নতি,সন্ত্রাস,রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দৈন্যতা, শিক্ষাঙ্গনে সুষ্ঠ পরিবেশের অভাব ও সামাজিক নানা প্রকার সমস্যাগুলো দিনদিন প্রকট আকার ধারন করছে। আমরা এ অবস্থার পরিবর্তনের চেষ্টা না করলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কঠিন জবাবদিহির সম্মুখীন হতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

