বাহিরে ঝুম বৃষ্টি আর ভিতরে খাঁ খাঁ রোদ্দুর
বাহিরে জলৎসব আর ভিতরে অসীম মরু রুপ
বাহিরে রঙ্গিন হলি আর ভিতরে অস্পষ্ট স্বপ্ন
বাহিরে চেতন তুমি,ভিতরে অবচেতন আমি
বাহিরে স্নিগ্ধ রংধনু আর ভিতরে কৃষ্ণবিবর
বাহিরে স্বচ্ছ জলা হ্রদ আর ভিতরে অশান্ত সাগর
বাহিরে উষ্ণ সুগন্ধ আর ভিতরে নর্দমা,দম বন্ধ
বাহিরে সবুজ সিগন্যাল আর ভিতরে অনিদৃস্টকালের হরতাল
বাহিরে এটা আমি,ভিতরেও এটা আমি
বাহিরে যে এক আর ভিতরে সে অনেক
জীবনের নৌকায় চেপে মহাকালের হাল ধরে
আজ আমিই আমাকে খুজি,বাহিরে ভিতরে
একে অনেকে,তোমাতে আমাতে,হারিয়ে পালিয়ে
নিভিয়ে জ্বালিয়ে,আলোতে আধারে,হাসিতে কান্নাতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


