লালের সাথে লাল,হাল্কা সবুজ,একটা গান
পড়ার টেবিলে আরশোলার গম্ভীর মুখ
দেয়ালে আকাশ আঁকা,কলমে কনডম
চেয়ারে পশু,খাতায় নগ্ন নারী প্রতিরুপ
অশালীন পেটমোটা বই,মোটা ফ্রেমের চশমা
উতফুল্ল উত্থিত উন্মুক্ত উত্তপ্ত শিশ্ন
মৃত মানবতা,মাতাল নৈতিকতা।পুঁজিবাদ
তলা ফুটো জাহাজ,কবুতর ক্যাপ্টেন।
গাঁজার পুড়িয়া,মদের বোতল।ঝাড়বাতি
লাল সমুদ্দুর,লাশের মিছিল,কালো আকাশ
পারবে জাহাজ,পারবে ক্যাপ্টেন?নাকি এবারো
আসলে আমি কি বুঝাতে চাই।হুম।চুপ থাক
চিৎকার কর দেখি মেয়ে কত দূর যায়
বেশী দূরে যাবে না,কোন উপাসনালয় পর্যন্ত
তারপর আবার চিৎকার করবি,অথবা
কোন বিউটি পার্লারে গিয়ে সাজবি।হুম
চুপটি মেরে বসে থাক,আমি কিন্তু বোবা
আমার ভাই অন্ধ ওরা অত্যন্ত সহিংস হিংস্র
শিমুল ১৭.৮.১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


