আমিতো মানুষ হতে চেয়েছিলাম
একজন সাদামাটা সামাজিক মানুষ
পারলাম কই?ঐ একি ভুল অন্যভাবে দৌড়লাম
চেষ্টাও করেছিলাম,দেখি প্রকৃতি অন্য কিছু চাচ্ছে
আমি অন্য কিছুতে বয়ে গেলাম।আর মানুষ!!
ওটা থাকনা,অন্য কোন দিন হব
আমিতো প্রেমিক হতে চেয়েছিলাম
একজন প্রেমন্মাদে আত্মহারা প্রেমিক
পারলাম কই?ঐ একি ভুল অন্যভাবে দৌড়লাম
চেষ্টাও করেছিলাম,দেখি প্রকৃতি অন্য কিছুতে ডাকছে
আমি ডাকে সাড়া দিলাম।আর প্রেমিক!!
ওটা থাকনা,অন্যকোন দিন হব
আমিতো সন্তান হতে চেয়েছিলা
একজন বাধ্য অনুগত সন্তান
পারলাম কই?ঐ একি ভুল অন্যভাবে দৌড়লাম
চেষ্টাও করেছিলাম,দেখি প্রকৃতি অন্যকিছু বলছে
আমি অন্যকিছুতে ক্ষয়ে গেলাম।আর সন্তান!!
ওটা থাকনা,অন্য কোন দিন হব
আমিতো আমি হতে চেয়েছিলাম
একজন আমি যার মুঠোয় সব থাকবে
পারলাম কই?ঐ একি ভুল অন্যভাবে দৌড়লাম
চেষ্টাও করেছিলাম,দেখি প্রকৃতি অন্যকিছুতে টানছে
আমি অন্যকিছুতে তলিয়ে গেলাম।আর আমি!!
ওটা থাকনা,অন্য কোনদিন হব
আমি কিছুই হতে পারিনি,হয়তো প্রকৃতি চায়নি
বা চেষ্টায় কমতি ছিল,সে যাই হোক
একটা যন্ত্র বা অমানুষ হয়েছি,এটাতো মানছো
আর পরিবর্তন।বাদ দেও না অন্য কোন দিন হব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


