সকল কাঁটাতারের বাসিন্দাদের এখন
কেমন রাত কাটে? শিশুগুলোকে দেখেছিলাম তারের বেড়ায় ঝুলছে,
তারা নিশ্চই ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছে। স্বামী স্ত্রী হয়তো ভুলে গেছে এই
সীমান্ত আঁধারে পরস্পর মিশে যাবার কথা। এমনো তো হতে পারে প্রেমিক বেচে
দিয়েছে প্রেমিকাকে ওপাড়ে; অথবা ভাই তার বোন। যুদ্ধ-
তুমি কর্পোরেশনের সাজানো চোখ ধাঁদানো "রিয়েলেটি শো"।
তুমি শান্তির নামে মিথ্যা-
তোমার মৃত্যু কেনো ঘটেনা....!
(১৮ অক্টোবর ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



