বায়ান্ন তাস নিয়ে বসে আছে বাজিকর যে ঘরে-
সে ঘরে যাই না বহুদিন। জহির, সত্যজিৎ, হেমন্ত,
অর্ণব অথবা ছফা; সব পাঠ চুকে গেছে কেটে গেছে
অনেক রাত। কথার খই ফোটায় না আর সাইদ,
মিন্টু, ধানমন্ডি সাত; তাই অ-কবিতা লেখা হচ্ছে দিনরাতে
নায়িকার ফাঁক-ফোঁকরে। এসবের ভিড়ে কেতাদুরস্ত যুবক বেমালুম
ভুলতে বসেছে সেই চিঠিটার কথা। যার শেষে লাইনে লিখতে হবে-
“শীত আসিতেছে, একখানা চাদর পাওনা ছিলাম;
আজো বুঝিয়া পাইলাম না”।
(২৮ অক্টোবর ২০১৫; পল্টন, কারওয়ান বাজার)
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



