somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্মাদের বকবকানি

২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বলেছিলাম তোকে,
আমাকে একটা গুধুলিহীন বিকেল দে;
আমি সহস্রাব্দের বিকেলের গুধুলি চুরি করে ঐ বিকেল সাজাবো।
বলেছিলাম তোকে,
আমাকে একটা মোলায়েম আলোর সন্ধ্যা দে;
আমি সব সন্যাসীর সন্ধ্যা প্রদীপের নিয়ন আলো চুরি করে সে সন্ধ্যা রাঙাবো।
বলেছিলাম তোরে.
আমাকে একটা গভীর রাত দে,
আমি অযুত রাতের ক্লান্তি লুটে তোর চোখে শান্তির নিদ্রা নামাবো ঐ রজনীর কোলে।
বলেছিলাম তোরে,
কিচ্ছু লাগবে না স্রেফ একটা ভোর দে;
আমি অগণিত জনমের সুখ পার্সেল করবো তোর হৃদয়ে সেই ভোরে।
ধল পহরের স্নিগ্ধ হাওয়া হবে সে সুখের প্রচ্ছদ আর পাকপাখালির সুর
হবে সে ভোরের গান। তোর চোখ থাকবে পিউরিটের পানির মতো সচ্ছ।

তুই যখন কিচ্ছুই দিতে পারছিলিসনা
তখন অসহায়ের মতো আমি বলেছিলাম তোরে,
এক লামহা থাক তুই আমার পাশ ঘেষে।
আমি সম্পর্কটা বাঁচাবো; আমার সন্তানদের মানুষ করবো।
তুই ছাড়া যে আমি একলা এত্বোসব সামলাতে পারবোনা?

আমার অসহায় প্রশ্ন, অবাক দৃষ্টি আর অবুঝ নয়নজল কিচ্ছুরই তুই তোয়াক্কা করলিনা?
পর পুরুষে তোর মন এতোই মজেছে? তোর জরায়ু ছিঁড়ে আসা আমার নয়নের পুত্তলিও
তোর বাক ফিরাতে অপারগ আর অসার হয়ে পড়লো তোর যুক্তির কলষিত দেয়ালে?

[ " কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে/ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা/কেরোসিন শিখা বলে, এসো মোর দাদা। " জীবনের পরতে পরতে বন্ধু এসেছে। প্রথম ভাবতাম কাউছার আমার শ্রেষ্ট বন্ধুদের একজন। এরও অনেক আগে ভাবতাম রফিক আমার প্রিয় সানকির। দু'জনের মাঝে সার্থরপরতা আর হীনমন্যতা পাহাড়ে রূপান্তরিত হয়েছে বহুত আগে। সময়ের বিবর্তনে মামুন নামের এক বন্ধু আমার জীবনে এসেছিলো। এখন নামকরা বিশ্ববিদ্যালয়ের সপোমোর। গতকাল তার জন্মদিন ছিলো। ভালোই মজা করেছে সে তার বন্ধু-বান্ধবদের নিয়ে। আমার হয়তো ওর বার্থডে পার্টিতে যাওয়ার মতো যোগ্যতা হয়নি এখনো। তাই বলেনি। বন্ধু আমার ভাল থাকিস তুই। সুন্দর আর আলোকিত হোক তোর হায়াত। আর সবচে' বড় কথা এখন আমি বাইরের দুনিয়ার কাউকে বিশ্বাস করার মতো সাহস লালন করিনা। তবে জান্নাত আর মানিক ( চাচা ) এ দু'জন কলিজার ভেতরে ঢুকে বসে আছে। এরা অনেক আপন আর হৃদয়ের কাছেরজন। এদের দু'জন হয়তো আমৃত্যু আমার পাশে থাকবে। সুখে-দুখে তাদের উপস্থিতি আমার আনন্দ চক্রবৃদ্ধি হারে বাড়াবে আর দুঃখ পালাবে তড়িৎ বেগে। এমনটাই আশা রাখি, বিশ্বাস করি। এদের একিন করার একটাই কারণ। এরা আমার বাইরের দুনিয়ার কেউ নয়। সহস্র মহুর্তের ধ্যানমগ্ন সঙ্গমে আমার হৃদআকাশে জন্ম নেয়া দু'টি জ্বলজ্বলে নক্ষত্র। হৃদয় ভেতরের দুনিয়ারই অবিচ্ছেদ্য অ্ংশ নয়কি? ]

সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×