ভালো থেকো আরেকটাবার, অকারণে
হোক ভুল, হয়ে যাক পরিবর্তন নির্ধারণে,
'আযরাঈল', 'জীবরাঈল', 'গণেশ', 'মেরী' কতনাম
আমারও একটা নাম আছে, আমার নাম 'বদনাম',
মৃত্যুসুখে বিভোর অন্ধকার অন্তর্বর্তী আত্মা
সময়ের ব্যকরণে পাল্টে যায় রীতি, আমি কখনোই দিইনি পাত্তা।
-
আকাশের মতো মনটা তোমার, তাতে কি! তুমিতো আকাশ না
স্যরি! বেশী বলে ফেললাম, এভাবে আর তাকাস না,
কেরামতিতে বিভোর বিশ্বাস, আধ্যাত্মিক হ্যালুসিনেশন
কখনোই দেখা হইনি, ভেতরেও ছিলো একটা সুন্দর মন,
আলিঙ্গন অবগান করে, প্রশান্ত হয়ে রাতটা
দানবের আচরণে খুন করি কষ্ট, আমি কখনোই দিই না পাত্তা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


