মুশফিক বাহিনী হেরে গেছে। মাঠে নিজেদের সবটুকু সামর্থ দিয়ে চেষ্টা করেও হেরে গেছে। হেরে গেলেও তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছে নিজের দল, পতাকা আর দেশের জন্য। তাই এই পরাজয়ে কোন লজ্জা নেই।
হেরে যাওয়ার লজ্জা আছে। তবে সে লজ্জা মুশফিক বাহিনীর না, সে লজ্জা আমাদের, যারা মাঠে না নেমেই হেরে গেছি। ভারত-পাকিস্তান ম্যাচে কি নির্লজ্জ ভাবেই না আমরা হেরে গেলাম! হেরে গেলাম আফিদ্রির প্রতিটি ছক্কায়, কোহলির ব্যাটে, আশ্বিন আর আজমলের ঘুর্নিতে। আমাদের নির্লজ্জ চিৎকার ফতুল্লার গ্যলারী থেকে ছড়িয়ে গেছে গ্রাম গঞ্জের আনাচে কানাচে!!
৭১’এর লক্ষ শহীদ আর প্রতিদিন সীমান্তে গুলি খাওয়া শত ফেলানীর চোখ ভয়ংকর হতাশা নিয়ে দেখেছে আমাদের সারা শরীরে রং বে রংয়ের পতাকার ছাপ, যেখানে ঢাকা পড়ে গেছে লাল-সবুজের সেই চিরচেনা আঁক গুলো!
৭১ আমাদের কাছে একটা সংখ্যা, ফেলানী একটা নাম! এগুলো আমাদের কাছে কোন অর্থ বহন করে না! আজ মুশফিক বাহিনী আবার মাঠে নামছে। ওরা হয়তো আজ জিতবে, অথবা কাল, অথবা পরশু। যতোদিনই হারুক ওরা নিশ্চই আরেক দেশের পতাকা আকড়ে ধরবে না। ওরা নিজেদের মাথা উচু করেই মাঠ থেকে বের হবে। কিন্তু আমাদের মাথা কি কখনো উচু হবে। তার থেকেও বড়ো কথা, আমরা কি খনো বুঝতে পারবো যে আমাদের মাথা নিচু হতে হতে কোথায় গিয়ে ঠেকেছে??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


