somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাপানে আত্মহত্যা, বাংলার ভবিষ্যৎ এবং একজন আনিমেশান শিল্পী।

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাতাদা সান বেশ আবেগের সাথে কথা বলেন। কথা বলেন আনিমেশান নিয়ে। বলেন তাঁর ভালো লাগার আনিমেশানের কথা, তাঁর আনিমেশানের কর্ম জীবনের দীর্ঘ ৩০ বছরের কথা। জাপানের আনিমেশানের সাফল্যের পাশাপাশি জাপানের অর্থনৈতিক অবনতির কথা। জাপানের উন্নত জীবনের অন্তরালের ভয়াবহ দঃস্বপ্নময় জীবনের কথা।
একদিন তিনি বলছিলেন,
“টোকিওতে ‘ইয়ামানোতে সেন’ (একটি ট্রেন লাইন) এ চড়লে প্রায়ই একটা ঘোষনা আমরা শুনতে পায়।
অমুক সময়ের অমুক ট্রেন অত মিনিট দেরী করে ফেলেছে। অত্যন্ত দুঃক্ষিত। দেরী হওয়ার পিছনে বিশেষ কোন কারণ নেই। .......”
তিনি জিজ্ঞেস করলেন “বলুনতো, দেরী হওয়ার পিছনে বিশেষ কোন কারণ নেই এর মানে কি?”

আমি ঠিক বুঝতে পারলাম না। বললাম হয়ত কোন ছোট খাট সমস্যাজনিত কারণে ট্রেন লেট করে ফেলেছে তাই এটা বলছে। তিনি বললেন, “না। কারণটা আসলে অনেক বড় এবং কারণটা প্রতিদিন ই ঘটছে এবং দিনে কয়েকবারও ঘটছে, কিন্তু সেটা আবার যন্ত্রের ত্রুটি বা রেল কতৃপক্ষের ত্রুটি জনিত কারণও নয়। আসলে কারণটা ঘটায় সাধারণ মানুষ। বলতে পারবেন কারা?”’
আমি বলতে পারলাম না।
তিনি বললেন, “আত্মহত্যাকারীরা”।
(জাপানে আত্মহত্যাকারীরা চলন্ত ট্রেনের নীচে লাফ দিয়ে আত্মহত্যা করেন।)
বলে গানের সুরে সুরে ট্রেনের ঘোষনাটা আবার আওড়াতে থাকলেন। তাকে একটু হতাশ মনে হল।
আমি একটু সমবেদনা দেখাবার জন্যে বলতে থাকলাম “সত্যিই। জাপানে এত আত্মহত্যা করে সবাই; আমার খুব খারাপ লাগে।”
আমার এক গায়িকা বান্ধবীও যে গত বছর আত্মহত্যা করেছে সে কথাও তাকে বললাম। এছাড়া ওইখানের স্কুল জীবনের কতগুলো হতাশাগ্রস্ত বন্ধু ও বান্ধবীদেরকে নিয়েও যে আমি একটু শঙ্কিত তাও তাকে বললাম। বললাম আসলে টাকা না থাকলে জাপানের জীবন অনেক কঠিন, তাই না?
তিনি বললেন, “ঠিক তাই, শিপু ভাই। আপনার যদি টাকা না থাকে তাহলে জাপান হয়ে যাবে আপনার জন্যে দোযখ। না পারবেন ঘুমিয়ে থাকতে, না পারবেন জেগে থাকতে। ২৪ ঘন্টা আপনাকে দৌড়াতে হবে টাকা রোজগারের পিছনে”।
তিনি বলতে থাকলেন...
“আজকে আপনারা মনে করছেন যে, জাপানীরা না জানি কত বড়লোক, কত সুখী। কিন্তু না। না। আপনাদের ধারণা সম্পূর্ণভাবে ভুল। সাধারণ জাপানীদের হাতে কোন টাকা নেই, আছে শুধু লোনের বোঝা আর পরিশোধের চাপ। সুখী থাকবে কিভাবে। আপনাদের তো এখনও লোনের বোঝা সেভাবে হয়ে ওঠেনি। আপনারা তো এখনো আমাদের মত তথাকথিত উন্নত জীবন-কারাগারে বন্দী হননি। তাই আপনাদের এখনও প্রতিদিন, এবং মাসের শেষে বিভিন্ন ধরণের বিল পরিশোধের টাকা গুনতে হয়না। আপানারা এখনও স্বাধীন। তাই আপনারা চাইলে মাঠে ঘুমিয়েও ২/৩ বেলা খেয়ে না খেয়েও জীবনটা পার করে দিতে পারবেন। কিন্তু আমরা জাপানীরা পারবোনা। আমাদের সে সামাজিক সাধীনতা নেই। না চাইলেও আমাদের ইমারতের মধ্যেই বসবাস করতে হয় এবং তার জন্য ভাড়া দিতেই হয়। ফ্লাট ভাড়া করতে গিয়ে ইন্স্যুরেন্স, গ্যারান্টী, ইত্যাদি বিষয়ক অনেক কাগজ জোগাড় করতে হয়। ভাড়া জোগাড় করতে গিয়ে কাজ করতে হয়। কাজ করতে হলে খেতে হয়। ৩ বেলা না চাইলেও অন্তত ২ বেলা অবশ্যই খেতে হয় এবং তার জন্য টাকাও গুনতে হয়। কারণ না খেলে কাজ করতে পারবো না। এর পরে আছে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে প্রয়োজনের পাহাড়। পোষাক আশাক আরও কত কি। তাল মিলিয়ে না চলতে পারলে আপনি সবার চোখে হয়ে যেতে থাকবেন একজন এলিয়েন। যা জাপানে বসবাসের জন্য ভয়াবহ। কারণ জাপানীরা এলিয়েন পছন্দ করেনা। তারা সবাইকে একই রকম দেখতে চায়। এবং আপনি সেভাবে সমাজের সাথে মেলাতে গিয়ে দেখবেন এক সময় আর পেরে উঠছেন না। আপনি রোজগারের জন্যে দৌড়াতে দৌড়াতে এক সময় শারিরিক ভাবে এবং মানসিক ভাবে ক্লান্ত হতে থাকবেন। আপনি আবিষ্কার করবেন যে, আপনি সামাজিক ভাবে চলতে গিয়ে বিভিন্ন রকম বিল (অধিকাংশ জিনিষই আপনি সেখানে কিস্তিতে কিনতে পারবেন) পরিশোধ করতে গিয়ে আপনার কাজের সময়ের পরিমান আরো বাড়াতে হচ্ছে প্রতিদিন। একসময়ে আবিষ্কার করবেন যে, সারাদিন আপনি দাসের মত খাটছেন এবং রোজগারের জন্য যে কাজ করছেন তা আপনার পছন্দের কাজ নয়; এবং আপনি সে কজে আনন্দ তো পাচ্ছেনই না বরং কষ্ট পাচ্ছেন। এরপর যা হবে তা এক ভয়াবহ দুঃস্বপ্নের মত। আপনার আর কাজে যেতে ইচ্ছে করবেনা, তারপরও বাধ্য হয়ে আপনি যাবেন। কাজে গিয়ে কর্মস্থলের মানুষদেরকে আপনার খারাপ লাগতে শুরু হবে। দোকানদার, পাওনাদারদেরকে আপনার খারাপ লাগতে থাকবে, কিন্তু আপনি এসব কিছুই প্রকাশ করার সুযোগ পাবেন না বা সে সুযোগও আপনাকে দেয়া হবে না। আপনি হতাশার অতলতায় ক্রমশ ডুবতে থাকবেন। এক সময় হয়ত এমন কিছু ঘটনা আপনার সামনে এসে দাড়াতে থাকবে যে আপনি আর মোকাবেলা করার শক্তিও পাবেন না। আপনি হতাশার ঘোরের মধ্যে আরো তলিয়ে যেতে থাকবেন। নীজের জীবনকে অদৃশ্য করে পালিয়ে বাঁচতে চাইবেন। লাফিয়ে পড়বেন ইয়ামানোতে সেনের ট্রেনের নীচে। তারপর ট্রেনে আরো একটা ঘোষনা হবে।
< ...... সময়ের ...... ট্রেন ...... মিনিট দেরী করে ফেলেছে। অত্যন্ত দুঃক্ষিত। দেরী হওয়ার পিছনে বিশেষ কোন কারণ নেই। >.......”
কথা গুলো বলতে বলতে জাপানের টেলিভিশান এবং সিনেমা হলের জন্য নির্মিত অসংখ্য হৃদয়স্পর্শী গল্পের আনিমেটর কাতাদার চোখ দুটো চিক চিক করে উঠল।

আমি বললাম তাহলে আমরা কি ভালো আছি? আমাদেরও তো এখন ঢাকা শহরে বসবাস করতে অনেক খরচের সম্মুখীন হতে হচ্ছে। আমদেরও তো আনেক কাজ করতে হচ্ছে।
তিনি বললেন হ্যা,আপনাদেরও অনেক খরচের সম্মুখীন হতে হচ্ছে, তবে আমাদের ধারে কাছেও এখনও পৌঁছাতে পারেননি আপনারা। ঢাকা শহরেও আপনারা চাইলে স্বাধীনভাবে অথবা খরচ না করেও জীবন যাপন করতে পারবেন এখনও। আর গ্রামে গেলে তো আরো চাহিদা কম। আপনি চাইলে অল্প কাজ করে, অল্প খেয়ে পরে, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার না করেও আপনার জীবনটাকে পার করে দিতে পারবেন।
কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে, আপনারাও আমাদের মত ভূল করতে শুরু করেছেন। আপনারাও চাইছেন আমাদের মত ব্যায়বহুল জীবনযাপন করতে। আপনারা আমাদের মত দেশের (যেমন জাপান, আমেরিকা, ইউরোপ, ইত্যাদি দেশকে) অনুকরণ করে ঢাকা শহরকে একটা ব্যায়বহুল শহরে পরিণত করে সুখী হতে চাচ্ছেন।
কিন্তু আপনারা আসলে আমাদের মতই ভূল করছেন। এখন ঢাকা শহরে অনেক গুলো শপিং মল হয়েছে। ভিতরে ঢুকলে তথাকথিত উন্নত দেশের সাথে এগুলোর তেমন বিশেষ পার্থক্য দেখা যায়না। এর কিছু দিন পরে দেখবেন আপনাদের দেশে Kiosk, Jusco ইত্যাদি আরও সব বড় বড় শপিং মল ঢুকে পড়বে এবং তারা সারা দেশে ছড়িয়ে পড়বে। শুধু তাই নয়। এরা আপনাদের সব ছোট ছোট দোকান পাট, ব্যাবসা ইত্যাদিকে খেয়ে ফেলে দিবে। ফলাফল, আস্তে আস্তে আপনাদের সাধারণ মানুষের হাতে আর ব্যবসা থাকবে না। আপনারা ক্রমান্বয়ে হতে থাকবেন শুধু তাদের ব্যবসার জ্বালানির মসলা। আপনারা তাদেরকে মাথায় তুলে রাখার জন্য তথা কথিত উন্নত জীবন যাপনের নামে শুধু তাদের ব্যবহারের বস্তু হয়ে পড়বেন। আপনারা তাদের দ্রব্য তৈরী ও ক্রয় দুটোই করবেন।
তবে এখনই আপনাদেরকে ঐ ভয়াবহতার মধ্যে পড়তে হবেনা। এখন বরং আপনারা অনেক সুখী আছেন। কারণ এখন সেই সমাজ গড়ার প্রক্রিয়ার মধে আছেন আপনারা। প্রতিদিন আপনাদের একটু একটু করে রোজগারের টাকার অঙ্ক বাড়ছে, একটু একটু করে একেকটা যন্ত্রের অধিকারী হচ্ছেন। একটা ফ্রিজের, একটা ইলেক্ট্রিক ওভেনের মালিক হচ্ছেন, একটা সুন্দর শপিং মলে তথাকথিত আধুনিক পদ্ধতিতে কেনাকাটা করার সুযোগ পাচ্ছেন, কিছুদিন পরে গাড়ী বাড়ী, রাস্তা ঘাট সব কিছুরই অধিকারী হবেন তাও একটু একটু বুঝতে পারছেন। ফলে আপনাদের স্বপ্ন আছে। এবং সেই স্বপ্নই আপনাদেরকে এখন সুখে রেখেছে।
কিন্তু তারপর আসবে সেই সময়, হয়ত আপনাদের পরবর্তী প্রজন্ম অপেক্ষা করছে আপনাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে। তাদের আর কোন কিছু পাওয়ার স্বপ্ন থাকবেনা, থাকবে শুধু দুঃস্বপ্ন। সবই তারা পেয়ে যাবে। আপনারা যেমন চেয়েছিলেন ঠিক তেমন দেশই তারা পাবে। তাদের গাড়ী, বাড়ী, ওয়াশিং ম্যাশিন, রাস্তা ঘাট সবই থাকবে। গলায় বিদেশীদের মত টাইও থাকবে। কিন্তু সেই টাই হয়ে যাবে তাদের গলার ফাঁস। আপনারা যে জীবনটা পাওয়ার জন্য একসময় স্বপ্ন দেখেছিলেন। তাদেরকে সেই জীবনে বসবাস করতে বাধ্য করা হবে। তাদেরকে বাধ্য করা হবে তথাকতিথ আধুনিক ইমারতে বসবাস করতে, তাদেরকে বাধ্য করা হবে তথাকতিথ শপিং মলে কেনাকাটা করতে, এবং সর্বপরি তাদেরকে বাধ্য করা হবে ঐ সবের সমস্ত ব্যায়ভারও বহন করতে। এবং তারপর যা হবে তা ঠিক এখন যেমন হচ্ছে আমাদের মত দেশ গুলোতে...
...তাদের আর কাজে যেতে ইচ্ছে করবেনা, তারপরও বাধ্য হয়ে তারা যাবে। কাজে গিয়ে কর্মস্থলের মানুষদেরকে তার খারাপ লাগতে শুরু হবে। দোকানদার, পাওনাদার দেরকে তার খারাপ লাগতে থাকবে, কিন্তু সে এসব কিছুই প্রকাশ করার সুযোগ পাবেনা বা সে সুযোগও তাকে দেয়া হবে না। সে হতাশার অতলতায় ক্রমশ ডুবতে থাকবে। এক সময় হয়ত এমন কিছু ঘটনা তার সামনে এসে দাড়াতে থাকবে যে সে আর মোকাবেলা করার শক্তিও পাবেনা। সে হতাশার ঘোরের মধ্যে আরো তলিয়ে যেতে থাকবে। নীজের জীবনকে অদৃশ্য করে পালিয়ে বাঁচতে চাইবে। লাফিয়ে পড়বে ইয়ামানোতে সেনের মত কোন এক ট্রেনের নীচে। তারপর ট্রেনে একটা ঘোষনা হবে।
< ...... সময়ের ...... ট্রেন ...... মিনিট দেরী করে ফেলেছে। অত্যন্ত দুঃক্ষিত। দেরী হওয়ার পিছনে বিশেষ কোন কারণ নেই। >.......”

(ট্রেনের নীচে আত্মহত্যা করলে কোন কষ্ট ছাড়া মৃত্যু হবে এমন ধারণা সম্পূর্ণ ভুল। গবেষকদের মতে ট্রেনের নীচে শরীর কেটে ছিন্নভিন্ন হয়ে গেলেও সত্যিকারের মৃত্যু হতে কমপক্ষে ২ ঘন্টা সময় লাগে এবং ঐ ২ ঘন্টা কল্পনাতীত যন্ত্রনা ঐ আত্মহত্যাকারীকে সহ্য করতে হয়।)
বেশ কিছুক্ষন নীরব হয়ে বসে থাকলেন আনিমেটর কাতাদা। একসময় আবার ছবি আঁকতে শুরু করলেন।
আমি ভাবতে থাকলাম; জীবনের উন্নতি, সমাজের উন্নতি, দেশ, নদী নালা, রঙ্গীন ধান ক্ষেত, হলুদ সর্ষের ক্ষেত, ঢাকা শহরের মিশে যাওয়া খাল বিল, শিমুল ফুলের গাছ, রাতের শিয়ালের ডাক, ভর দুপুরের পাখীর গান, টিনের চালে ঝমঝম বৃষ্টির শব্দ, মুড়ি, সর্ষের তেল আর দেশী পিঁইয়াজের ঝাঁঝ, ...
...আর বাবার কলমের কালি এবং মায়ের সেলাইয়ের সুঁতা দিয়ে স্কুলের খাতার মধ্যে হরেক রকম ডিজাইন তৈরী করে ছোট বোনকে আনন্দ দেয়ার কথা।
হঠাৎ করে জানালার ওপাশ থেকে মটর সাইকেলের বিকট হর্ণের শব্দে আমার স্বপ্নের ঘোর কেটে গেল। জানালা খুলতেই দেখলাম অসংখ্য মানুষ, অসংখ্য গাড়ী। একে অপরকে সরে যেতে বলছে, রিক্সাওয়ালাকে ট্রাফিক পেটাচ্ছে, গাড়ীর ড্রাইভার গাড়ী থেকে নেমে পথচারীর কলার চেপে ধরেছে, ফুটপাথে এক মটর সাইকেল পথচারীদেরকে ধমক দিতে দিতে সামনে এগিয়ে চলেছে। ......
...একটি ছোট্ট ছেলে মুখে হাত দিয়ে ফুটপাথে বসে কি যেন ভাবছে ......... ...

লিখেছেন- - এ এফ এম 'শিপু' মনিরুজ্জামান।


সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

×