somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষামন্ত্রীর কাছে মিষ্টিবিক্রেতার খোলা চিঠি

২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী,

পত্রের শুরুতেই আমাদের সালাম নেবেন। দেশের অতি সাধারণ মিষ্টিবিক্রেতাদের একজন আমি। আমাদের মধ্যে অনেকেই তিন পুরুষ ধরে ব্যবসা করছেন। তাই দেশের হালচাল নিয়ে আমাদেরও অভিজ্ঞতা কম নয়। সেই কবে থেকে দেখে আসছিলাম এসএসসি ও এইচএসসির ফল প্রকাশিত হওয়ার পর মিষ্টি ক্রয়ের ধুম পড়ে যেত। আমরাও মেধাবীদের ভালো ফলাফল উপলক্ষে তৈরি করে রাখতাম নানা ধরনের মিষ্টি। বোর্ড স্ট্যান্ড করা ছাত্রছাত্রী ছাড়াও প্রথম বিভাগ, স্টার মার্কস পাওয়া ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা আনন্দে মিষ্টি ক্রয় করতেন।
সেই দিন পার হয়ে এল জিপিএ ৫-এর যুগ। তাতে অবশ্য সমস্যা হলো না, আমাদের বিক্রি চলতে থাকল। পত্রপত্রিকায় জিপিএ-৫-এর সংখ্যা দেখে আমরা সেই অনুযায়ী মিষ্টি তৈরি করে রাখতাম। কিন্তু কয়েক বছর ধরে পাল্লা দিয়ে জিপিএ-৫সহ পাসের হার বেড়েছে। দুঃখের বিষয় হলো, সে সঙ্গে কমে যাচ্ছে মিষ্টি বিক্রির হার। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন, অথচ সে অনুপাতে মিষ্টি বিক্রি হয়নি।
শিক্ষামন্ত্রী, বিজ্ঞজনেরা বলছেন, এভাবে জিপিএ-৫ দেওয়াতে দেশের শিক্ষার মান কমে যাচ্ছে। আমরা ব্যবসায়ী মানুষ, অতশত বুঝি না। কিন্তু এটুকু বুঝি যে এত জিপিএ-৫ পাওয়ার ফলে এর গুরুত্ব কমে যাচ্ছে। যার প্রভাব পড়েছে আমাদের বেচাকেনায়। আপনার কাছে অনুরোধ, শিগগিরই আপনি একটা ব্যবস্থা নিন। যাতে করে শিক্ষার মান অন্তত না কমে। পরিশেষে সব জিপিএ-৫ পাওয়া ভাইবোনকে জানাই শুভকামনা।
ইতি
এ দেশের একজন সাধারণ মিষ্টিবিক্রেতা

সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×