somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার অস্ট্রেলিয়া যাওয়ার ব্যর্থ প্রয়াস ।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০১ সালের ঘটনা হঠাৎ করে মাথায় ভেড়া উঠলো বিদেশ যামু পড়াশুনা করতে দেশের ডিগ্রি আর ভালো লাগতেছে না , তার চেয়ে সাদা চামড়া পোলাপাইন দের সাথে পইড়া দেখি কিছু শিখবার পারি নাকি । তা কেমনে বিদেশ যাওয়া লাগে স্টুডেন্ট ভিসার জন্য কিভাবে আবেদন করা লাগে এইসব মাথায় ছিলোনা বয়স ও কম , চিন্তায় পইড়া গেলাম ।

এক বন্ধু তখন নতুন নতুন বায়িং হাউস এ জব করে নয়া নয়া ইন্টারনেট এর লাইন ব্যাবহার করে ও বুদ্ধি দিলো যে দোস্ত ইন্টারনেট এ যা , সব ইনফরমেশন পাওয়া যাবে । ওই সময় ইন্টারনেট সম্পর্কে এরকম ব্যাপক ধারনা ছিলো না । যে ভাবা ওই কাজ সাথে সাথে ফার্মগেট চইলা গেলাম ওই বন্ধুরে নিয়া , অনেক কষ্টে একটা সাইবার ক্যাফে খুঁজে পাইলাম যার ঘন্টা প্রতি ভাড়া ৪০ টাকা , কি আর করা বিদেশ আমার যাওয়া লাগবেই এই যায়গাতে টাকা কোন মুখ্য ব্যাপার না বিদেশ গেলে কতো কামামু বইসা পড়লাম ক্যাফেতে । গত ২ টা মাস এই বিদেশ পোকা আমরা মাথা কুড়ে কুড়ে খাইছে , টার্গেট নিছিলাম অস্ট্রেলিয়া ।

টিভি খুললে সিডনী অপেরা হাউস অথবা কোন অস্ট্রেলিয়ান কিছু দেখলে এতো ভালো লাগতো , মনে হতো আরে আমিতো কিছুদিনের মধ্যে চইলা যামু , অস্ট্রেলিয়া আই এম কামিং ।

যাহোক সাইবার কাফে তে বসে প্রথম হাফ এন হাওয়ার অন্য কাম (অ্যাডাল্ট) করলাম বয়সের দোষ আর কেমনে থামি কন তারপরও আবার জীবনের প্রথম ইন্টারনেট ব্য্যবহার , তারপর কইলাম দোস্ত চল আকাম বাদ দে চল অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলা ভিসিট করি দেখি ওরা কি চায় । কয়েকটা ভার্সিটি দেখলাম আহা কি সুন্দর বিশ্ববিদ্যালয় দেখে শান্তিতে ছোখ জুড়িয়ে গেলো । দুই একটাতে মেইল করলাম আমার বন্ধুর ই-মেইল আইডি দিয়া সাথে সাথে অটো জেনারেটেড কিছু মেল পাইলাম । আহা কি শান্তি , ওই মেইল পাইয়া মনে হইলো আমার ভিসা প্লাস ভর্তি হইয়া গেছে । যাহোক ওইদিন ৮০ টাকার উপর বিল উঠলো আর কিছু প্রিন্ট করলাম । কাম শেষ কইরা খুশী মনে শিশ বাজাইতে বাজাইতে বাসায় আসলাম , দুই চক্ষে আমার রঙিন স্বপ্ন সিডনির রাস্তাতে আমি হাটতেছি আহা কি যে আরামে ঘুম হইলো ওইদিন রাত্রে ।

পরের দিন বন্ধু অফিস থেকে কিছু মেইল প্রিন্ট কইরা এনে দিলো , ঠাণ্ডা মাথায় পড়লাম ওরে বাবা অনেক কিছু চায় আমি যেটারে সবচেয়ে ভয় পায় ওই কোর্স নাকি করা লাগবো । কোর্সের নাম হইলো আই.ই.এল.টি.এস , এই কোর্স ছাড়া নাকি অস্ট্রেলিয়া যাওয়া যাইবোনা আমি কইলাম মাঠে যখন নামছি গোল দিয়া ছারুম ড্র করবার পারুম না ।

কি কুরি খুইজ্জা খুইজ্জা ২০০২ তে লালমাটিয়া তে নাক চোখ বন্ধ কইরা একটা কোচিং এ ভর্তি হইয়া গেলাম , প্রথমদিন ক্লাসে এ গেলাম ওরে বাবা ইংলিশ বই ইংলিশ কথা শুইনা প্রতিজ্ঞা কালকে থেকে আর আসুম না গুষ্টি মারি বিদেশের । যাহোক ক্লাস চলাকালীন কিছু পোলাপাইন পাইলাম হেরা দেখি আমার চেয়ে খারাপ যাহোক সাহসটা একটু বারলো , না আসার চিন্তা বাদ দিয়া দিলাম ।

ক্লাস ছিলো সপ্তাহে ৩ দিন কিন্তু আমি ইচ্ছা করলে প্রতিদিন গিয়া প্র্যাকটিস করতে পারুম , ডেইলি যাওয়া শুরু করলাম । অবশেষে ২০০৩ এর এক মাসে আই.ই.এল.টি.এস পরীক্ষা দিয়া দিলাম ফলাফল মোটামুটি ডিপ্লোমা কোর্স করবার জন্য যাইতে পারুম । কিন্তু কপালটা আছিলো খারাপ আমার স্পন্সার পাইতে ছিলাম না , বাপে হইলো সরকারী প্রথম শ্রেণীর কর্মকর্তা প্রভিডেন্ট ফান্ড ছাড়া আর কিছু নাই তাও বাপে ভরসা দিছে প্রি ভিসা পাও আমি তোমারে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলে দিমু এছাড়া বাবা আমার কিছু করার নাই , ওইবার আবার অস্ট্রেলিয়ান সরকার নতুন নিয়ম করছে বাবা মা ভাই বোন ছাড়া অন্য কারো স্পসার গ্রহন যোগ্যনা ।

যার মাধ্যমে বিদেশ যামু উনি কইলো কিছুদিন ওয়েট করো বাবা ওরা প্রতিবছর নিয়ম পরিবর্তন করে তখন তুমি আর একটা চেষ্টা করতে পারো । অনেকে আবার ওফার দিলো ব্যাঙ্ক থেকে স্পন্সার বের করে দিমু অনেক টাকা লাগবো মাগার আমার টাকা কই । আর বাপেও দুই নাম্বারি তে রাজিনা ।

ওই সময়টাতে আমার সামনে দিয়া আমার সাথে কোচিং করা পোলাপাইন একে একে কইরা অস্ট্রেলিয়া চইল্লা যাইতেছে আর আমি বিরাসবদনে বিদায় জানাইতেছি , আর আমার মনের যে একটা অবস্থা যা বুজাইতে পারুমনা , টিভিতে অস্ট্রেলিয়ান কোন অনুষ্ঠান হইলেই পরিবর্তন কইরা দিতাম ।

যেদিন যে বন্ধু অস্ট্রেলিয়া যাইতো কইতো দোস্ত আমার এই সময় ফ্লাইট , আমি ঠিক ওই সময় কান পেতে আকাশে প্লেনের যাওয়া আসার শব্ধ শুনতাম আর কষ্ট যে কুড়ে কুড়ে খাচ্ছিলো আমাকে ।

যাইহোক ভালো রেসাল্ট করার জন্য আবার আই.ই.এল.টি.এস দিলাম ফলাফল আগের মতন মাজখান দিয়া বাপের টাকার শ্রাদ্ধ করা । অতঃপর অস্ট্রেলিয়ান নিয়ম পরিবর্তন হল যে কেউ এখন স্পন্সার করতে পারে আমি তো খুশিতে লাফ । বেশ কিছু বড়লোক আত্মীয় স্বজনের কে বললাম যারা একসময় বিশাল ভরসা দিছিলো , তারা এক সময় আমাকে দিয়ে তাদের পার্সোনাল অনেক কাজ করে নিয়েছে অনেকে না করে দিলো সরাসরি ভাষায় চোখ পাল্টি দিলো । সরাসরিতো না করতে পারেনা ইনিয়ে বিনিয়ে না করা আর কি ।

আমার কাছে আমার স্বপ্নের জগতে বিশাল এক পরিবর্তন হয়ে গেলো , অনেক কে চিনতে পারলাম অনেকের ব্যাবহার দেখলাম , অনেক যায়গাতে অপমান হইলাম , কতো কি যে শিখলাম বুজাইবার পারুমনা ।

শেষ এ ঢাকা শহরের সব বিদেশ যাওয়ার প্রতিষ্ঠানে ঘুরলাম সবাই স্পন্সার এর জন্য টাকা চায় । বাবাকে বললাম বাবা বললো আমি তোমাকে এই অনৈতিক কাজে সাহায্য করতে পারবোনা যদি কোন আত্মীয় স্বজন তোমাকে স্পন্সার করে , তারপর তুমি প্রি ভিসা পেলে আমি আমার প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলে দিবো । অনেক আত্মীয়র ফিক্সড ডিপোজিট ছিলো একবারতো না করছে আবারো গেলাম আবারো অনুরোধ করলাম কেউ রাজী হলো না ।

আমার ২০০১ থেকে ২০০৪ পুরা ৪টা বছর নষ্ট হয়ে গেলো , এই সময়টা আমাকে কে ফেরত দিবে ।

আসলে পৃথিবীটা অনেক অদ্ভুত আমরা যাকে আপন মনে করি গলায় গলায় খাতির থাকে কাজের সময় অনেককে খুঁজে পাওয়া যায়না ।

যাহোক ভাই বর্তমানে বাংলাদেশে খুব ভালো আছি , তারপরও এখনো যখন কোন কিছুতে অস্ট্রেলিয়ার খবর দেখি বা খবর পড়ি বা কোন বন্ধু ফেইসবুকে ছবি আপডেট দেয় দেখে এখনো সেই মনের গভীর থেকে একটা শুন্যতা অনুভব করি । কি আর করা । এই বেশ ভালো আছি ।

বিদ্র : বাস্তব আমার কাহিনী একটি ফোঁটাও মিথ্যে নহে ।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩২
৩০টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×