আমি যখন সামহোয়্যার ব্লগে প্রথম লিখতে বসলাম অনেকদিন আগের ঘটনা প্রায় ৫ বছর হবে বোধহয় , প্রথম প্রথম লেখাটা আমার জন্য এখনকার মতো এতো সহজ ছিলোনা । কারন আমি ওই সময় অভ্র কি বোর্ড এর ব্যাবহার জানতাম না আর ওই সময় অভ্র ছিলো কিনে এটা সম্পর্কেও আমার কোন ধারনা নেই ।
তাই লিখতে হলে সামুর বক্সের নিচে যে কি বোর্ড আছে ওই বোর্ড খানা ব্যাবহার করা লাগতো । আর বাংলা বানানের ভুল হতো অনেক এখনো হয় যেটা । আজকে এই লেখাটার উদ্দেশ্য হল সামুর কাছে আমার কিছু প্রত্যাশা ।
আমার প্রথম যেটা চাওয়া এডমিন কন্ট্রোল প্যানেল নামে একটা প্যানেল থাকা দরকার যেখানে আমরা আমাদের ই-মেইল অ্যাড পরিবর্তন করতে পাড়ি , তারপর সিকিউরিটি কোশ্চেন এর একটা অপশন থাকা দরকার সাথে অল্টারনেটিভ -ই মেইল এর , তবে সবচেয়ে যেটা জরুরী সেটা হল ফোন ভেরফিকেশন অনেকটা জি-মেইল বা অন্যান্য ওয়েব সাইট এর মতন ।
সামু কতৃপক্ষের কাছে বিনীত অনুরোধ এসব অপশন সামুতে অ্যাড করা হবে আশা রাখি । তাহলে সাধারণ ব্যাবহারকারিরা অনেকাংশে সিকিউরিড হবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

