আমরা ছেলেদের বিশ্বকাপ নিয়ে মাতামাতি করি। ফেসবুকে স্ট্যাটাস এর পর স্ট্যাটাস এর বন্যা বয়ে যায়। চায়ের কাপে ঝড় তুলি। অলিতে গলিতে আলোচনা সমোলচনার ঝড় বয়ে যায়। এদিকে যে আমাদের বাংলাদেশ মহিলা ক্রিকেট টিমের কি অবস্থা বা তাদের খেলার খবর কেউ আমরা কি কেউ জানি। আমরা কেউ কি রাখি?
এমনকি আমি একটা মেয়েরও ফেসবুক স্ট্যাটাস এ দেখলাম না আমাদের বাংলাদেশ মহিলা ক্রিকেট টিমের কথা।
নারী দিবসে আসলে আমাদের নারী প্রীতি বেড়ে যায়। ফেসবুক বা ব্লগে আমরা নারী নারী করতে করতে আমরা পাগল হয়ে যাই। আমার দেখা নারী, আমার মা নারী, আমার বৌ নারী, আমার দেখা সেরা নারী, আমার দেখা শতাব্দীর শ্রেষ্ঠ নারী ইত্যাদি ইত্যাদি।
নারী দিবস শেষের পরেরদিন দেখা যায় আমরা সেই নারীদেরকে ভুলে গেছি। তারা আবার ৩৬৫ দিনের মধ্যে ৩৬৪ দিনের জন্য হারিয়ে যায়। বছরের এক দিন আবার তারা ফিরে আসে। কি অদ্ভুত তাই না?
আমার এই কথা বলার একটাই কারন আসুন আমরা আমাদের ছেলে ক্রিকেট টিমের সাথে নারী ক্রিকেট টিমের ও খোঁজ খবর রাখি।
নাহলে আমাদের কথার সাথে আর কাজের কোন মিল থাকবেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


