somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যার্থতার দায়ভার কি শুধু মুশফিকের না সব খেলোয়াড় দের।

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এর খেলা দেখে আপনারা হয়তো অনেকে মুশফিক কে গালি দিতে পারেন। কিন্তু আমি বলবো আপনারা যদি শুধুমাত্র একজন কে দোষারোপ করেন তাহলে হবেনা। আজকের খেলার দায়ভার সবাইকে বহন করতে হবে। আজকের ম্যাচের প্রথম দিক থেকে প্রত্যেক খেলোয়াড় দের মধ্যে দৈন্য দশা ফুটে উঠেছে সব দিক থেকে।

আমি আমার মতো কিছু বিশ্লেষণ করছি। হয়তো অন্য ভাইদের ভালো নাও লাগতে পারে।

প্রথম ভুল আজকের খেলায় ডিউ ফ্যাক্টরের দোহাই দিয়ে টসে জিতে ব্যাটিং এর বদলে ফিল্ডিং নেওয়া। অথবা একারনেও তারা ব্যাটিং নিয়েছে অতীতে বাংলাদেশের বেশীরভাগ জয়ী ম্যাচ গুলো সব রান চেজ করে যেতা।

তারপর আসুন বাজে ফিল্ডিং এর মহড়া সম্পর্কে কিছু বলি। ইনিংস এর শুরুতে মাশরাফির ওয়াইড বল প্লাস বাই সহ পাচ রান দিয়ে ওয়েস্ট ইন্ডিজ তার প্রথম রানের খাতা খোলে। গোঁড়ায় গলদ।

এবার সোহাগ গাজী যিনি বাউন্ডারির সামনে একটি সহজ বল ধরতে পারলেন না যার ফল চার। তিনি যখন বোলিং এর আসলেন তখন ওই মুহূর্তে হিটিং করছিলেন স্মিথ। স্মিথ লেগ সাইটে ভালো একজন ব্যাটসম্যান। এবং তিনি লেগ সাইডে দুর্দান্ত সুইপ শর্ট খেলে থাকেন। গাজীর বল চার হাঁকানোর পর কোন যুক্তিতে তিনি আবার সেম স্পটে বোলিং করলেন। শুধু গাজি না অনেক বলার তাকে বার বার ওইখানে বল দিচ্ছিল যেখানে স্মিথ স্ট্রং।

তারপর ধরা যাক রিয়াদের কথা যিনি পর পর দুইটি বলে ক্যাচ মিস করেছেন এবং তার ফলস্বরূপ দুইটি চার হয়েছে।

তবে আজকের খেলায় অসাধারণ দেখার মতো দুটি ক্যাচ ধরেছেন আমাদের তামিম ইকবাল।

এছাড়া বাংলাদেশ টিমের আরো অনেক টুকটাক ভুল আছে। ওয়েস্ট ইন্ডিজ দলের এর রান ১৭১ হয়না আমাদের ফিল্ডিং ভালো হলে রান হতো বড়জোর ১৩০।

এবার আমাদের ব্যাটিং এর কথাই আসি, প্রথম ধরা যাক তামিমের কথা সম্পূর্ণ বাজে একটি আউট। প্রথম জুটির উচিৎ ছিলো ৫ কি ৬ ওভার ঠাণ্ডা মাথায় খেলা। তারপর আসলো বিজয়ের আউটটি এখানে আমি বিজয়ের দোষ দিবনা এক্ষেত্রে বলার চমৎকার বল করেছেন যা সাকিবের সাথেও হয়েছে। বলা যেতে পারে তারা দুজনেই ভালো বলে আউট হয়েছেন।

তারপর সাধারণত যা হয় আমাদের বাংলাদেশ টিমের মনোবল বলতে কিছু থাকেনা তারে তাড়াতাড়ি উইকেট বিলিয়ে দেবার প্রতিযোগিতা শুরু করে যাহা আজকেও তাদের মধ্যে ব্যতিক্রম নয়।

সর্বশেষ আমাদের বাংলাদেশী ভাইয়েরা আপনাদের কাছে একটা অনুরোধ রইলো আমরা যেন কাউকে দোষ না দেই। আমাদের আজকের খেলায় আমরা কি কি ভুল করেছি তা বিশ্লেষণ করে পরের খেলাতে ভালো খেলার উদ্যম নিয়ে নামি।

আমাদের ওয়ানডে স্ট্যাটাস বা টেস্ট স্ট্যাটাস কিন্তু বেশিদিন আগের পাওয়া নয় তারপরও আমরা অন্যান্য দেশের তুলনাতে অনেক অনেক ভালো খেলেছি এবং এখনো খেলি।

আপনারা ভুলে যাবেন না এই টিম নিউজিল্যান্ড এর টিম কে দুই দুইবার ওয়াইট ওয়াশ করেছে আমরা ওয়েস্ট ইন্দিজ এর সাথে দুইবার সিরিজ জিতেছি।

সব ম্যাচে কি ভাই জয় পাওয়া যায়। বর্তমানে আমাদের বাংলাদেশ টিমের একটু ব্যাড প্যাচ চলছে। হোপ উই উইল ওভারকাম।

আর ভাই আমাদের সবাইকে একটা মেন্টালিটি বাদ দিতে হবে আমরা জিতলে মাথায় তুলি আর হারলে মাথা থেকে ফেলে দেই। এটা যেন আর না হয়। হাড় জিত খেলাতে থাকবেই।

আমাদের বাংলাদেশ টিম সবসময় আমাদের মাথার উপর থাকবে। একটা ম্যাচ হেরেছিতো কি হয়েছে সামনে আরো ম্যাচ আছে।

গর্জে উঠো বাংলাদেশী টাইগার।

ভালো থাকবেন সব ব্লগার ভাইয়েরা আর বোনেরা।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×