somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্তত একটা ম্যাচ জিত ভাই , প্লিজ ।

৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেদিন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলা থাকে ওইদিন কোন কাজ রাখিনা হাতে। বাংলাদেশের খেলা মানে ঘরে বসে পিকনিক পিকনিক আমেজ নিয়ে পুরো পরিবার একসাথে বসে খেলা দেখা আর সাথে ভালো খাবার দাবারতো আছেই।

যাহোক যে কোন আন্তর্জাতিক দল বাংলাদেশ এর বিরুদ্ধে প্রথম ব্যাটিং করে একটা মোটামুটি স্কোর করলো। বাসার সবাই বলছে ভাইয়া কে জিতবে। আমি অবহেলার হাসি আরে ধুর একটা কোন রান হল টি-২০ তে । দেখবি আজকে আমরাই জিতবো।

বাংলাদেশ যখন ব্যাটিং করতে নামলো তখন মনে হয় আজকে তামিম একটা ফিফটি মারবে সাথে দলের অন্য খেলোয়াড়রাও ভালো খেলবে। আজকে আমরা জিতবই। ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে নেই। গর্জে উঠো টাইগারেরা।

খেলা শুরু হওয়ার পর প্রথম চিত্র তামিমের দুই একটা দৃষ্টিনন্দন চারের মার এরপর অনর্থক বাজে বলে খেলে তামিমের আউট হয়ে যাওয়া। আমি দেখেছি প্রতিপক্ষের ব্যাটসম্যানরা লাইফ পেলে ভালো খেলে। তার সম্পূর্ণ বিপরীত আমাদের দলের খেলোয়াড়রা। তারা লাইফ পেলে পরের বলেই আউট হয়ে যায়। যাহোক তামিম আউট হয়েছে তো কি হয়েছে আমাদের শামসুর রহমান আছে না। ছেলেটা এবার বিপিএল এ খুব ভালো খেলেছে আজকেও নির্ঘাত ভালো খেলবে। শামসুর রহমান গোল্ডেন ডাক। আরে ব্যাপার না সাকিব আছে নো টেনশন সাকিব আর বিজয় আস্তে আস্তে খেলছে। সাকিব প্রথম বলে চার মারলো দ্বিতীয় বলে ছক্কা এবং তৃতীয় বলে আউট।ব্যাপার না আমাদের মুশফিক আছে। ক্যাপ্টেন খুব ঠাণ্ডা মাথার খেলোয়াড়। ভালো করবে আজকে। পরের বল এনামুল আউট।

ওই খেলা দেখুম না টিভি অফ কইরা দিলাম। আমি বাইরে গেলাম চা খেয়ে আসি। চা এর দোকানে অনেক বড় জটলা।

কি হইছে মামা। আরে কইয়েন না মামা মুশফিক পর পর দুই বলে দুইটা ছক্কা মারছে। মনটা গেলো ভালো হইয়া ভাবলাম রাশি ঘুরাই বাসায় খেলা না দেখে চায়ের দোকানে বসে খেলা দেখি। নামলো রিয়াদ আস্তে আস্তে ব্যাটিং করছে। চায়ের দোকানের জটলা থেকে লোকেরা বলছে আরে মারে না কেন বল নষ্ট করলে হবে নাকি।

আমি খুব বিজ্ঞ আঁতেলের মতো উত্তর দেই আরে মিয়া চাইরটা উইকেট গেছে পোলাটারে একটু সেট হইতে দেন না। পোলাটা এমন সেট হইলো ২০ বলে ৫ রান করে আউট। আমি চুপ। কারো দিকে তাকাই না।

নামলো নাসির কিছুক্ষণ টোকাটুকি এর পর অফের বল জোর কইরা লেগে মারতে গিয়া আউট। গেলো ৬ টা । এদিকে ক্যাপ্টেন ভালো খেলছে। সাথে নামছে জিয়া। ভাই মুশফিক প্লিজ আজকে ভালো খেলিস ভাবার সাথে সাথে মুশফিক আউট।

- মামা বিল কত হইছে।
কি কি খাইছেন মামা?
- শুধু এক কাপ চা।
৬ টাকা।

বাসায় উঠলাম। টিভি বন্ধ। পিসি অন করে ফেসবুকে ঢুঁ মারছি। এমন সময় দেখি আসে পাশে চিল্লাচিল্লি। দৌড় দিয়া টিভি অন করলাম। কি হইছে জিয়া এক ওভারে ১৫ রান লইছে আর এক বল বাকি আছে এই বলেও মনে হয় ছক্কা, ইসসিরে একবারে বাউন্ডারির সামনে থেকে আউট একটুর জন্য ছক্কা হইলো না।

তারপর আর কি কমু সেই পুরাণ কাসুন্দি। ভাই হাতে ধরি পায়ে পড়ি দয়া করে একটা ম্যাচ জিতা। সারাদিন তোদের খেলা নিয়ে যে টেনশন করি এটা যদি স্টুডেন্ট লাইফে পড়াশুনা নিয়া করতাম তাইলে এখন একটা ভালো পজিশনে থাকতাম।

অন্তত একটা ম্যাচ জিত ভাই , প্লিজ ।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৯:০০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×